চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 26, জানুয়ারি 2019
in রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপ-নির্বাচনে ব্যবসায়ী আতিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।২০১৫ সালের ৬ মে মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৮০ দিনের মাথায় অসুস্থ অবস্থায় লন্ডনে মারা যান তিনি।

তার মৃত্যুর পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল। তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট।

সেই নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তিনি। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন হাইকোর্ট।

এরপর গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিন পৌর সভায় মনোনয়ন পেলেন যারা
মনোনয়ন বোর্ডের সভায়, পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে কাজী আলামিন, খুলনার কালীগঞ্জ পৌরসভায় আশরাফুল আলম ও বরগুনার আমতলীতে পৌরসভায় মতিয়ার রহমানকে মনোনয়ন দেয়া হয়।

এছাড়াও ২৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড।

Tags: আতিকুলঢাকা উত্তরঢাকা উত্তর সিটি নির্বাচনলিড নিউজ
Previous Post

মোস্তাফিজ-রাব্বি ম্যাজিকে রাজশাহীর নাটকীয় জয়

Next Post

বার্নলিকে গোলবন্যায় ভাসিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

Next Post

বার্নলিকে গোলবন্যায় ভাসিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

গাইবান্ধা-৩ আসন-একাদশ জাতীয় সংসদ নির্বাচন

গাইবান্ধা-৩ আসনের ভোট চলছে, প্রতিদ্বন্দ্বিতায় নেই বিএনপি-ঐক্যফ্রন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT