চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ৩ দিনব্যাপী নদী বিষয়ক বইমেলার উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A

বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নদী বিষয়ক বইমেলা ও প্রদর্শনী। শুক্রবার সকালে শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অ্যাকশনএইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

প্রকাশনা সংস্থা শ্রাবণ প্রকাশনী, নদী বিষয়ক উদ্যোগ রিভারাইন পিপল ও বইনিউজ টোয়েন্টিফোর ডটকম যৌথভাবে এর আয়োজন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবীন আহসান ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিভারাইন পিপলের পরিচালক নূসরাত খান।

মেলা ও প্রদর্শনীতে বাজারে সুলভ বই বিক্রয় ছাড়াও দুষ্পাপ্য নদী বিষয়ক গ্রন্থাবলী প্রদর্শিত হচ্ছে। আগামী রোববার পর্যন্ত সকাল থেকে সন্ধ্যাবেলা এই মেলা চলবে বলে  জানিয়েছেন আয়োজকরা।

বইমেলার উদ্বোধন করে ফারাহ্ কবির বলেন, নদী বিষয়ক প্রকাশনার পরিধি আরও বাড়ানো দরকার। আমাদের দেশে নদী বিষয়ক যেসব প্রকাশনা রয়েছে, তার বেশিরভাগই হয় পাঠ্যক্রমমূলক না হয় সাহিত্যমূলক। এই দুইয়ের মাঝখানে বিপুল পাঠক রয়েছেন যারা নদী নিয়ে সহজ ভাষায় তথ্য ও অভিজ্ঞতামূলক বই পড়তে চান। প্রকাশকদের এগিয়ে আসতে হবে এ ধরনের বই প্রকাশে।

তিনি বলেন, প্রযুক্তির এই যুগে শিশুদের জন্য ‘ইন্টারেকটিভ’ বই প্রকাশ করতে হবে। তাহলে তারা বই পড়তে আগ্রহী হবে ও নদী সম্পর্কে জানবে। তাদের মধ্য থেকে ভবিষ্যৎ নদীকর্মী তৈরি হবে।

রবীন আহসান বলেন, দেশে নদী বিষয়ে মানসম্মত বইয়ের চাহিদা রয়েছে, প্রকাশকদেরও আগ্রহ রয়েছে। কিন্তু নদী বিষয়ক বইয়ের লেখকের অভাব রয়েছে।

তিনি বলেন, শ্রাবণ প্রকাশনী থেকে নদী বিষয়ে যেসব বই প্রকাশ করা হয়, তার কোনটিই অবিক্রিত থাকে না। নদী বিশেষজ্ঞরা সহজ ভাষায় সাধারণ পাঠকের উপযোগী বই লিখলে, বাজারে তা ব্যাপক চলবে।

শেখ রোকন বলেন, রিভারাইন পিপল নদী বিষয়ে যে জ্ঞানভিত্তিক আন্দোলন গড়ে তুলতে চায়, তারই অংশ হিসেবে যৌথভাবে তৃতীয়বারের মতো নদী বিষয়ক বইমেলা আয়োজন করেছে। প্রজন্মান্তরের মধ্যে নদী বিষয়ক জ্ঞান বিনিময় করতে প্রকাশনা খুবই কার্যকর মাধ্যম। বাংলাদেশের নদ-নদী যে বহুমাত্রিক সংকটের মধ্যে রয়েছে, তা মোকাবেলায়ও গড়ে তুলতে হবে বহুমাত্রিক আন্দোলন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র সাবেক প্রকৌশলী তোফায়েল আহমেদ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মিহির বিশ্বাস, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, নোঙর’র চেয়ারম্যান সুমন শামস, রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ, নদীযাত্রিকের আহ্বায়ক ফারুখ আহমেদ প্রমূখ।

Tags: বিশ্ব নদী দিবস
Previous Post

মরুর বুকে আবারও লাল-সবুজের ঢল

Next Post

মানতাসার ‘ভুল মানুষ’ ইমন!

Next Post

মানতাসার ‘ভুল মানুষ’ ইমন!

আনুচিংয়ের হ্যাটট্রিকে আমিরাতের জালে বাংলাদেশের ৭ গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT