চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় সপ্তাহ জুড়ে কোরিয়ান চলচ্চিত্র উৎসব

তামান্না তামিম by তামান্না তামিম
12:01 অপরাহ্ন 10, নভেম্বর 2017
in বিনোদন
A A
কোরিয়ান চলচ্চিত্র উৎসব

কোরিয়ান চলচ্চিত্র উৎসব

বিশ্ব চলচ্চিত্রে কোরিয়ান সিনেমার ধারা খানিকটা আলাদা ও বৈচিত্রময়। অধিকাংশ কোরিয়ান মুভিই থ্রিলার ধাঁচের। তবে সেখানে রোমান্টিসিজম ও সমাজবাস্তবতার কমতি নেই।

কোরিয়ান ঐতিহ্য ও সাংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয়েছে সাতদিনব্যপী কোরিয়ান চলচ্চিত্র উৎসব। শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ উৎসব। আয়োজক হিসেবে রয়েছে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস।

১৮ নভেম্বর বিকেল ৩ টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দূতাবাসের আয়োজন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও চলচ্চিত্র প্রেমীরা। দূতাবাস থেকে জানানো হয়েছে, প্রতিদিন মোট তিনটি করে ছবি প্রদর্শন করা হবে উৎসবে। প্রথম প্রদর্শনী শুরু হবে সকাল ১১ টায়, দ্বিতীয় প্রদর্শনী বেলা ৩ টায় এবং সর্বশেষ সন্ধ্যে ছয়টায়। আয়োজকদের বিশ্বাস, এ উৎসব বাংলাদেশি দর্শকদের কাছে চলচ্চিত্রের সার্বজনীন বিশ্বে কোরিয়ানদের অনন্য কাজ উপভোগের দারুণ সুযোগ হবে।

ফর দ্য মোমেন্ট

উদ্বোধনী দিন ৩ টায় দেখানো হবে ‘অড টু মাই ফাদার’, এদিন সন্ধ্যা ৬ টায় দেখানো হবে ‘দ্য বিউটি ইনসাইড’, এরপর ১৯ নভেম্বর সকাল ১১ টায় দেখানো হবে ‘দ্য থিপস’ বিকেল ৩টায় ‘ওয়েলকাম টু ডংমাকগোল’ ও সন্ধ্যা ৬ টায় ‘দ্য হিমালিয়া’ ।

উৎসবের তৃতীয় দিন ২০ নভেম্বর সকাল ১১ টায় ‘হাউ টু স্টিল অ্যা ডগ’ বিকেল ৩ টায় ‘অ্যা হার্ড ডে’ও সন্ধ্যা ৬ টায় ‘ফর ইভার দ্য মোমেন্ট’ .২১ নভেম্বর সকাল ১১ টায় থাকছে ‘মাই লাভ, মাই বার্ড’। এছাড়া সমাপনীসহ তিনদিন একই ছবি ঘুরে ফিরে দেখানো হবে। এবং ২৩ নভেম্বর এই উৎসব বন্ধ থাকবে। এই বছর নয়টি ছবি এই উৎসবে প্রদর্শিত হবে। প্রদর্শিত সকল চলচ্চিত্রই দর্শকের জন্য উন্মুক্ত। প্রতিটি চলচ্চিত্রে থাকবে বাংলা ও ইংরেজি সাবটাইটেল। বিশ্ব চলচ্চিত্রের স্বাদ নিতে ইচ্ছুক যে কেউ ঘুরে আসতে পারেন উৎসব থেকে।

সাতদিনব্যপী কোরিয়ান চলচ্চিত্র উৎসব:

Previous Post

বুয়েটে তিন দিনব্যাপী ‘সত্যজিৎ উৎসব’

Next Post

বিউটি বোর্ডিং-এ আবারও তীরন্দাজের ‘সারারাত্তির’

Next Post
বিউটি বোর্ডিং এ সারারাত্তির

বিউটি বোর্ডিং-এ আবারও তীরন্দাজের ‘সারারাত্তির’

আহত সাংবাদিক সংবাদ পাঠ করছেন জঙ্গি হামলার পর, টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি হামলার পরই আহত সাংবাদিক সংবাদ পাঠ করলেন টিভিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT