চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শুরুর অপেক্ষায় ২৩ কোটির রোল বল বিশ্বকাপ

নাজিম আল শমষের by নাজিম আল শমষের
4:43 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

ক্রিকেটে ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। এরপর আবারো একটি বিশ্বকাপ লাল-সবুজের মাটিতে। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রোল বল বিশ্বকাপ। পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি। যাতে পুরুষ ও নারী দল নিয়ে স্বাগতিক বাংলাদেশসহ মোট ৪০টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে মেয়েদের দল থাকছে ২৭টি দেশের।

রাজধানী ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বসবে রোল বল বিশ্বকাপের সবচেয়ে বড় এই আসরটি। প্রায় ১২ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রতিযোগিতাটির বিশ্বকাপের চতুর্থ আসরের নানা দিক তুলে ধরেন।

প্রায় ২৩ কোটি টাকা বাজেটের এই বিশ্বকাপের চতুর্থ আসরে অংশ নিচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকার ও ওশেনিয়ার দেশ। যার মধ্যে এশিয়া থেকে সর্বোচ্চ ১৭টি, আফ্রিকার ১১টি, ইউরোপের ৭টি দেশ দল পাঠিয়েছে।

দেশে প্রায় অপ্রচলিত এই খেলাটির বিশ্বকাপের সফল আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। প্রস্তুতি সম্পর্কে ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘স্টেডিয়ামে এখনো কিছু কাজ চলছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। সফল একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’

বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর জন্য নিরাপত্তা পরিস্থিতিও জোরদার করা হয়েছে। অংশগ্রহণ করা দলগুলোর জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার রেজাউল করিম।


রোল বলের গত বিশ্বকাপ হয়েছিল ভারতের পুনেতে। অংশ নিয়েছিল ৩৪টি দেশ। এবার অংশগ্রহণকারী দেশ বেড়েছে ৬টি। বিভিন্ন দেশের আগ্রহ ও অগ্রগতির এই ধারায় মুগ্ধ রোল বলের আন্তর্জাতিক সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর রবিন্দ্র কপিল। বাংলাদেশের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এত বড় একটি আয়োজন বসতে যাচ্ছে বাংলাদেশে। সবকিছু চমৎকারভাবে এগোচ্ছে। এর কৃতিত্ব বাংলাদেশেরই প্রাপ্য।’

রোল বোলের প্রথম বিশ্বকাপ হয়েছিল ২০১১ সালে। প্রথম চ্যাম্পিয়ন ডেনমার্ক। পরে ২০১৩ ও ২০১৫ সালের দুটি বিশ্বকাপে শিরোপা ওঠে ভারতের হাতে। তৃতীয়বারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ। আগের সেরা সাফল্যটি গত বিশ্বকাপে সাতে থেকে শেষ করা।

এবার ঘরের মাঠে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। লক্ষ্য শিরোপার। দীর্ঘ প্রস্তুতির পাশাপাশি ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে আশরাফুল আলম সুমনের শিষ্যরা। যাতে নেপালকে ৮-২ গোলে হারালেও ভরতের সঙ্গে ৬-৬ গোলে ড্র করেছে আসিফ ইকবালের দল।

ছবি- সাকিব উল ইসলাম

Previous Post

চার দিনের সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

সবাইকে হিউর সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ

Next Post

সবাইকে হিউর সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ

পাঠানকে ‘না’ বলে দিলো বিসিসিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT