চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ম্যাডবক্সের কমেডি নাইটে মীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 অপরাহ্ন 16, আগস্ট 2015
in বিনোদন
A A

মীর আফসার আলী জনপ্রিয়তা পেয়েছেন মীর নামে। কলকাতার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল এর উপস্থাপক তিনি। আগামী মাসের শুরুর দিকে তিনি ঢাকা আসছেন।

৪ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘ফ্যান্টাবুলাস কমেডি নাইট’ কনসার্টে সংগীত পরিবেশন করবেন মীর ও তার ব্যান্ডদল ব্র্যান্ডেজ।

অনুষ্ঠানটির আয়োজন করছে ম্যাডবক্স কমিউনিকেশন। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। শুধু সুরের মূর্ছনা নয়, মীর ঢাকার দর্শকদের মুগ্ধ করতে চান তার রম্যকথা দিয়েও।

ম্যাডবক্স প্রধান সাঈদ আহমেদ শামস জানান, এবারই প্রথম বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিতে আসছেন মীর। ‘আমরা সব প্রস্তুতি শেষ করেছি। আশা করছি একটি সফল অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে পারব।’

মীরের পাশাপাশি অনুষ্ঠানে থাকবেন দেশের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব ও সুলায়মান সুখন।

পারফর্ম করবেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ খ্যাত শশী, সজল, শাওন, ইমনসহ আরো কয়েকজন। শুরুতে রেডিও মিরচির আর.জে হিসেবে আলোচিত ও জনপ্রিয় হন মীর। পরে গান আর অভিনয়ে এসেও প্রশংসিত হয়েছেন তিনি।

Tags: কনসার্টমীরমীরাক্কেল
Previous Post

ঘুরে আসুন বিশ্বের শ্রেষ্ঠ হোটেলে

Next Post

আদালতে নেওয়া হচ্ছে প্রবীর সিকদারকে

Next Post

আদালতে নেওয়া হচ্ছে প্রবীর সিকদারকে

আদালতে নেওয়া হচ্ছে প্রবীর সিকদারকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT