চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এসেছেন রিচার্ড মার্কস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 16, মে 2017
in বিনোদন
A A
রিচার্ড মার্কস

রিচার্ড মার্কস

ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের গত শতকের আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপ ও রক গায়ক রিচার্ড মার্কস। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ আয়োজনে গান করবেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠানটি আয়োজন করছে ক্রেইনস। জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় রিচার্ড মার্কস ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে ভেন্যু দেখেছেন আর সাউন্ড চেক করেন। এর ফাঁকে একটু প্র্যাকটিসও করেছেন।

ক্রেইনস লিমিটেডের চিফ অপারের্টিং অফিসার কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কনসার্টের সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার রিচার্ড মার্কসের ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিনিয়ার এসেছেন। আর আজ এসেছেন রিচার্ড মার্কস আর তার মিউজিশিয়ানরা।’

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ১১ মে রিচার্ড মার্কস লিখেছেন, ‘প্রথমবারের মতো ঢাকায় গান করব। আমি দারুণ রোমাঞ্চিত!’

রিচার্ড মার্কসের খুব জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে—‘রাইট হিয়ার ওয়েটিং’, ‘হোল্ড অন টু দ্য নাইটস’, ‘এন্ডলেস সামার নাইটস’, ‘স্যাটিসফাইড’, ‘শুড ​হ্যাভ নোন বেটার’, ‘ডোন্ট মিন নাথিং’, ‘নাউ অ্যান্ড ফরএভার’, ‘অ্যাঞ্জেলিয়া’, ‘হ্যাজার্ড’, ‘চিলড্রেন অব দ্য নাইট’।

Tags: রিচার্ড মার্কস
Previous Post

পাবনায় প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

Next Post

মুখ্যমন্ত্রী চলে গেলে সরিয়ে নেয়া হল এসি, সোফা, কার্পেট

Next Post

মুখ্যমন্ত্রী চলে গেলে সরিয়ে নেয়া হল এসি, সোফা, কার্পেট

খালেদা জিয়ার বিরুদ্ধে ৩ মামলার কার্যক্রম স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT