চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 11, আগস্ট 2017
in শিল্প সাহিত্য
A A
আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১৭ লোগো ও মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ ১১ আগস্ট ২০১৭ থেকে আরম্ভ হয়েছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের নবম আসর।

আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে প্রথমবারের মত বাংলাদেশের খ্যাতিমান প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এর প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ টিএসসি মিলনায়তনে বিকাল ৩:০০-৫:৩০টা ও সন্ধ্যা ৬:০০- ৮:৩০টা পর্যন্ত মোট দুটি পর্বে এবং ১২ আগস্ট টিএসসি মিলনায়তনে সকাল ১০:০০-১২:৩০টা, বিকাল ৩:০০-৫:৩০টা এবং সন্ধ্যা ৬:০০- ৮:৩০টা পর্যন্ত মোট তিনটি পর্বে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী চলছে। ১২ আগস্ট শুধুমাত্র বাংলা চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এদিন অতিথি হিসেবে থাকবেন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ। এছাড়াও আগামী ২০ ও ২১ আগস্ট অঁলিয়াস ফ্রসেজ, ঢাকা এবং ২৪ ও ২৫ আগস্ট অঁলিয়াস ফ্রসেজ, চট্টগ্রামে উৎসবের পরবর্তী পর্বগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘Take your camera, frame your dream’ শিরোনামে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। নির্মাতারা দুটি বিভাগে তাদের সিনেমা জমা দিয়ে থাকেন- কম্পিটিশন এবং প্যানোরমা। কম্পিটিশন বিভাগের চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ পনের মিনিট এবং প্যানোরমা বিভাগের দৈর্ঘ্য সর্বোচ্চ বিশ মিনিট। উল্লেখ্য শুধুমাত্র কম্পেটিশন বিভাগের চলচ্চিত্রগুলোই পুরষ্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ নির্মাতাদের নির্বাচিত ডকুমেন্টারি , অ্যানিমেশন , ফিকশন এবং নন-ফিকশন প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্রের বিভিন্ন দিক বিবেচনায় রয়েছে পুরষ্কার।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হান শোভন বলেন, “প্রতিবছরই আমরা বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী তরুণ চলচ্চিত্রনির্মাতাদেরকে তাদের কাজ প্রদর্শনের সুযোগ সৃষ্টি করে চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করতে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকি। প্রতিবছরের মত এবারের আয়োজনেও নতুন নির্মাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ”

Tags: তারেক মাসুদস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Previous Post

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

Next Post

বাংলায় কথা বলবে ‘হ্যারি পটার’!

Next Post
‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব দ্য অ্যাজকাবান’

বাংলায় কথা বলবে ‘হ্যারি পটার’!

ভারতীয় ক্রিকেটার কোহলি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির চাঁদে যেতে লাগবে আর তিন বছর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT