চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার স্থাপত্যে ভিনদেশি ভাষার অনুবাদক ফাদার সিলভানোর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

প্রণয় পলিকার্প রোজারিও by প্রণয় পলিকার্প রোজারিও
7:37 অপরাহ্ন 19, জানুয়ারি 2017
in বাংলাদেশ
A A

বিশিষ্ট লেখক-গবেষক ও ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির অন্যতম সংগঠক ও অনুবাদক ফাদার সিলভানো গারেল্লো আর নেই। তাঁর মৃত্যুতে কমিটির চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে উপাচার্য বলেন,‘ফাদার গারেল্লোর মৃত্যুতে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির ইউরোপীয় ভাষার শিলালিপি বিষয়ে গ্রন্থ প্রণয়ণের কাজে অপূরণীয় ক্ষতি হয়েছে। একই সাথে বাংলাদেশ হারালো একজন বাংলাভাষাপ্রেমী বন্ধুকে।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির কাজের অংশ হিসাবে ফাদার গারেল্লো তেজগাঁও গীর্জা এবং নারিন্দা খ্রিস্টান কবরস্থানের ল্যাটিন ভাষার শিলালিপিসমূহের পাঠোদ্ধার ও অনুবাদের কাজ সম্পন্ন করেছেন। তেজগাঁও গীর্জায় রক্ষিত আর্মেনীয় ভাষার শিলালিপির পাঠোদ্ধার ও অনুবাদের জন্যে ফাদার গারোল্লো নিরলস ভুমিকা রাখেন। আর্মেনীয় ভাষার বিশেষজ্ঞ পাওয়া যাচ্ছিল না। পৃথিবীর বিভিন্ন শহর খুঁজে ভেনিস শহরের আর্মেনীয় মঠের একজন সন্ন্যাসীর মাধ্যমে পাঠোদ্ধার ও অনুবাদ তিনি সম্পন্ন করেন। কমিটির বিভিন্ন কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। গবেষণা কর্মের অন্যতম তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। ঢাকার শিলালিপি তথা ঢাকার ইতিহাস চর্চায় ফাদার সিলভানো গারেল্লোর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সংক্ষিপ্ত জীবনী
ফাদার গারোল্লো ১৯৩৮ খিস্টাব্দের ৩১ ডিসেম্বর ইতালির ভালদাগনো শহরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন রোমের পন্টিফিক্যাল গ্রেগরিয়ান বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৪ খ্রিস্টাব্দে তিনি যাজকপদে অভিষিক্ত হন। ১৯৭০ খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশে আসেন। এরপর তিনি আমৃত্যু বাংলা ভাষায় লেখালেখি করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।২০১৭ খ্রিস্টাব্দের বুধবার, ১৮ জানুয়ারির প্রথম প্রহরে (রাত ১টায়) মোহাম্মদপুরের জেভেরিয়ান হাউজে তিনি মৃত্যুবরণ করেন। তাকে খুলনায় সমাহিত করা হবে।

Previous Post

ট্রাম্পের কালো ব্যাগে পারমাণবিক বোমা হামলার ‘গোপন কোড’

Next Post

ধোনি-যুবরাজের জােড়া শতকে ভারতের রানের পাহাড়

Next Post

ধোনি-যুবরাজের জােড়া শতকে ভারতের রানের পাহাড়

ট্রাম্পের মা: স্কটল্যান্ডের ছোট্ট দ্বীপ থেকে আমেরিকার সম্ভ্রান্তদের একজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT