চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার সামনে আবার সিলেট

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:58 অপরাহ্ন 10, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের শুরুটা হয়েছে দুর্দান্ত। পাহাড় ও সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জমেছিল চার-ছক্কার জমজমাট লড়াই। ঘরের দল সিলেট সিক্সার্স জ্বলে ওঠায় উৎসব হয়েছিল মাঠ ও মাঠের বাইরে। উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে দেয় তারা। বিপিএলের ঢাকা পর্বে শুরুর দিনও দেখা হচ্ছে দল দুটির।

শের-ই-বাংলা স্টেডিয়াম কাগজে-কলমে ঢাকা ডায়নামাইটসের হোম ভেন্যু। তাদের জন্য এটি হয়ে উঠেছে প্রতিশোধের মঞ্চ। এক ঘণ্টা এগিয়ে আনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

শুরুর ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিব আল হাসানদের দল। খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়ে দেয় তারা। আগে ব্যাট করে তারা খেলে ২’শ ছাড়ানো ইনিংস। লুইস, সাঙ্গাকারা, পোলার্ডদের সঙ্গে যোগ হয়েছেন ‘বুম বুম’ খ্যাত আফ্রিদি। ঢাকার শক্তি আরও বেড়েছে। সিলেটের মাঠের মতো দর্শক-সমর্থনও পাওয়া যাবে না। তাই বলে বিচলিত নয় সিলেট। দলটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দর্শক প্রসঙ্গে বলেন, ‘বিশ্বাস করেন ম্যাচে নামলে দর্শকদের ব্যাপারটি মাথাতেই আসে না। মাঠে আমরা কেবল নিজেদের নিয়েই থাকি। তো এ ব্যাপারটা নিয়ে আমরা বিচলিত নই।’

দুপুর ১টায় মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। সিলেট পর্বে দুই ম্যাচেই হেরেছে ড্যারেন স্যামির রাজশাহী। একটি ম্যাচ জিতেছে মাশরাফীর রংপুর।

এ ম্যাচ নিয়ে রাজশাহীর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘সিলেট পুরো নতুন ছিলো আমাদের কাছে। ওখানে ব্যাটসম্যানরা সুবিধা পেয়েছে। শিশিরের কারণে বোলিংটা, বিশেষ করে স্পিনারদের সমস্যা হয়েছে। আশা করি ঢাকায় ভালো হবে। ঢাকা আমাদের চেনা। এ ছাড়া প্রস্তুতি ভালো হচ্ছে। আশা করি ঢাকায় ভালো কিছু হবে।’

রংপুর রাইডার্সও ঢাকায় জয় দিয়ে শুরু করতে চায়। যেমনটা শুরু করেছিল সিলেট। শাহরিয়ার নাফীস বলেন, ‘আমরা কোনও দলকে ছোট করে দেখি না। সেই ম্যাচে জিতেছি বলে যে আত্মতুষ্টিতে ভুগছি তা নয়। আমরা চাইবো জয়ে ফিরতে। এ জন্য সবাই প্রস্তুত আছি। সিলেটে বিপিএলটা ভাল হয়েছে রান হয়েছে অনেকগুলো ম্যাচে। আশা করছি সিলেটের মতো ঢাকাতেও বিপিএল জমবে।’

Tags: বিপিএল-২০১৭
Previous Post

শিল্পকলায় লিলি ইসলামের ‘আমাদের রবীন্দ্রনাথ’

Next Post

রাজবাড়ীতে চার হাত ও চার পায়ের শিশুর জন্ম

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়ীতে চার হাত ও চার পায়ের শিশুর জন্ম

ব্রাজিলের খেলোয়াড় গোল করে, দর্শক উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের বিপক্ষে ব্রাজিলের সহজ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT