চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার ‘পরবাসিনী’ বনাম কলকাতার ‘ওয়ান’

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
10:49 পূর্বাহ্ন 04, মে 2017
in বিনোদন
A A
‘পরবাসিনী’ ও ‘ওয়ান’ ছবির পোস্টার

‘পরবাসিনী’ ও ‘ওয়ান’ ছবির পোস্টার

বাংলাদেশে প্রথমবারের মত নির্মিত হওয়া বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে আগামীকাল ৫ মে। স্বপন আহমেদ পরিচালিত এ ছবিটি বাংলা চলচ্চিত্রের জন্য নতুন মাইলফলক হলেও এদিন ঢাকায় কলকাতার একটি বিগ বাজেটের ছবি মুক্তি পাবে। এতে দেশীয় এ ছবির ব্যবসায় হুমকির মুখে পড়তে পারে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন।

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতে মধ্যে ছবি বিনিময়ের অংশ হিসেবে এদেশে মুক্তি পাচ্ছে বিরশা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘ওয়ান’। বাংলাদেশে ছবিটি মুক্তি পেলেও ভারতে এসময় বাংলাদেশ থেকে কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ফলে এটা একদিকে যেমন একতরফা ছবি মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে একই সময়ে মুক্তি পেতে যাওয়া ‘পরবাসিনী’র জন্যও ঝুঁকির ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে পরিচালক স্বপন আহমেদ যতই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তার ছবিটি নির্মাণ করুক না কেন তার চেয়ে বেশি বাজেট ও বড় অভিনয়শিল্পী দিয়ে নির্মাণ করা কলকাতার ছবি ‘ওয়ান’ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এ ব্যাপারে চলচ্চিত্র সমালোচক গোলাম রব্বানী বিপ্লব বলেন, ‘সাফটা চুক্তিতে কিছুটা অসামঞ্জস্য আছে। যেমন এই ছবির বিনিময়ের ঘটনা ঘটছে কেবল বাংলাদেশ ও ভারতে মধ্যে। আবার ভারত থেকে বড় বাজেটের ভালো ছবি এদেশে মুক্তি দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ থেকে যেসব ছবি যাচ্ছে সেগুলো নিম্ন বাজেট আর নিম্ন মানের ছবি। ফলে প্রতিযোগিতাটা হয়ে যাচ্ছে অসম।

তিনি আরও বলেন, ‘এর ফলে ভারতে ছবি এদেশে ব্যবসায় করতে পারলেও বাংলাদেশে ছবি সেখানে তা পারছে না।’

‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন ইমন, ঋত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, উর্বশী রাউতেলা, জুন মালিয়াহ, সোহেল খান, অপ্সরা আলী প্রমুখ। এটি নির্মিত হয়েছে রেগে এন্টারটেইনমেন্টের ব্যানারে।

ভেঙ্কাটেশ ফিল্মস প্রযোজিত ‘ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, রিচেল হোয়াইট প্রমুখ।

 

Tags: ওয়ানপরবাসিনী
Previous Post

অকাল বন্যায় খাদ্য সংকটে মৌলভীবাজারের মানুষ

Next Post

ঢাকায় ‘এশিয়ান থিয়েটার সামিট’

Next Post
‘এশিয়ান থিয়েটার সামিট’ আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন

ঢাকায় ‘এশিয়ান থিয়েটার সামিট’

বিস্ফোরণের মুহূর্তে হিলডা ক্লেইটনের তোলা ছবি

নিজের মৃত্যু মুহূর্তের ছবি তুললেন সেনা সদস্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT