চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার অন্তত ৫০ লোকেশনে হয়েছে ‘কন্ট্রাক্ট’ এর শুটিং!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশি টেলিভিশন নাটকের দৃশ্য, পাঁচজন অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় ঢঙে একে একে চরিত্রদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে আগেই। কে নেই তাতে? দেশীয় সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মিথিলা এবং শ্যামল মাওলার মতো অভিনেতারা! তারকা নির্ভর এমন মাল্টিকাস্টিং ওয়েব কন্টেন্ট দেখতে চলেছে বাঙালি দর্শক। এবং তার আসছে মাসেই!

বলছি ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম জি-ফাইভের আসন্ন ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ এর কথা। তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ইতোমধ্যে ওয়েব সিরিজটির প্রায় সব কাজ সম্পন্ন।

কন্ট্রাক্ট এর শুটিং নিয়ে কৃষ্ণেন্দু চ্যানেল আই অনলাইনকে বলেন, পরিকল্পনা মতোই আমরা শুটিং শেষ করেছি। এই সিরিজটির বেশির ভাগ শুটিং হয়েছে ঢাকাতেই। অন্তত এই শহরের পঞ্চাশটি লোকেশনে ‘কন্ট্রাক্ট’ এর শুটিং করেছি আমরা।

মুক্তি নিয়ে তিনি বলেন, পোস্ট-প্রোডাকশনের শেষ মুহূর্তের কিছু কাজ চলছে, মানে জি-ফাইভের কাছে ডেলিভারি করার আগ মুহূর্তের কাজটুকু এখন হচ্ছে। মুক্তির চূড়ান্ত তারিখটি জি-ফাইভ ঘোষণা দিবে। তবে যতোদূর জানি, মার্চের কোনো একটা তারিখে ওয়েব সিরিজটি জিফাইভে মুক্তি পেতে পারে।

ছয় পর্বের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ এর প্রতিটি এপিসোড এর ব্যাপ্তী হবে ৩০ মিনিটের আশপাশে, এমনটাই জানালেন কৃষ্ণেন্দু।

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজটি প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনও নির্মাণ করার কথা জানান কৃষ্ণেন্দু।

এরআগে ‘কন্ট্রাক্ট’ এর চরিত্রদের পরিচয় করিয়ে দেয়া হয়। যা দর্শকদের বেশ আগ্রহ তৈরী করে।

কালো পোশাকে পিস্তল হাতে নিজের একটি ছবি দিয়ে আরিফিন লিখেন, ‘এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! শিগগিরি আমাকে খুঁজে পাবেন Zee5 এ!’ এরপর পিস্তল হাতে চঞ্চল চৌধুরীর একটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘মাঝরাতে দরজায় নক পরলে খুলবেন না। শহরে এসেছে নতুন আতঙ্ক ব্ল্যাক রঞ্জু। কে এই ব্ল্যাক রঞ্জু?’

এরপর পিস্তল হাতে অভিনেতা শ্যামল মাওলার একটি ছবি দিয়ে লেখা হয়, ‘বেগের গতিবেগ নিয়ে হিমশিম খাবে পুরো শহর! কে এই বেগ?’ একইভাবে পিস্তল হাতে ভিন্ন লুকে দেখা যায় অভিনেত্রী জাকিয়া বারী মমকে। তাকে পরিচয় করিয়ে দিতে লেখা হয়, ‘যার বশীকরণ এর জাদুতে সবাই টালমাটাল, সেই মীনাই কি তাহলে মূল খিলাড়ি?’

পরিচিতি পর্বে শুধু ব্যতিক্রম অভিনেত্রী মিথিলা। তাকে দেখা যায় পুরোপুরি রাজনীতিবীদের ভূমিকায়। ওয়েব সিরিজটি তার চরিত্রের নাম রুমানা। ওয়েব সিরিজে আরো আছেন অভিনেতা ইরেশ যাকের।

Tags: আরিফিন শুভইরেশ যাকেরএপিসোডওয়েব সিরিজকন্ট্রাক্টকৃষ্ণেন্দুচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমজিফাইভতানিম নূরমিথিলালিড বিনোদনশ্যামল মাওলা
Previous Post

বঙ্গবন্ধুর পরিবার রাজনীতিতে সততা, মেধা ও সাহসের প্রতীক: কাদের

Next Post

নেত্রকোনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

Next Post
নেত্রকোনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ বাধা দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য ব্লগের জন্য নারী লেখকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT