চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার অদূরে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 05, জুলাই 2021
in বিনোদন
A A
আধুনিক বিলাসবহুল বাড়ি সুন্দর সবুজ ল্যান্ডস্কেপের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড সংলগ্ন চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি ‘ফিল্ম ভ্যালি’। ১ জুলাই থেকে শুটিং উপযোগী করে শুটিং স্পটটি চালু হয়েছে। রাজধানী থেকে যেখানে যেতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা। সবুজের সমারোহে সাড়ে তিন একর জায়গা জুড়ে শুটিং স্টুডিওটি তৈরি করেছে গল্পাকার এন্টারটেনমেন্ট।

সাড়ে তিন বছর ধরে কাজ শেষে বর্তমানে স্টুডিওটি পুরোপুরি শুটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ফিল্ম ভ্যালির কনসালটেন্ট ইসমাইল হোসেন নয়ন। তিনি বলেন, শুটিংয়ের জন্য এফডিসিতে একাধিক ফ্লোর থাকলেও আউটডোরের জন্য অন্য জায়গায় যেতে হয়। কিন্তু ফিল্ম ভ্যালিতে ফ্লোর, আউটডোর সবকিছুই একজাগায় রেখেছি।

ঢাকার অদূরে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটির পাশে সুন্দর বাড়ি ও জলাশয়. Channel i News - চ্যানেল আই নিউজ

”ছোটখাটো এক ফিল্ম সিটি গড়েছি, যেটি পুরোপুরি আন্তর্জাতিকমানের। এখানে কর্পোরেট অফিস, আদালত, হাসপাতাল, রেস্টুরেস্ট, সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিন্মবিত্ত গল্পের উপযোগী শুটিং লোকেশনের প্রয়োজনীয় সবকিছুই আলাদা আলাদা স্টুডিও আছে। পুরো ইউনিট নিয়ে এখানে রাত্রিযাপন করে শুটিং করার ব্যবস্থা রয়েছে।”

ইসমাইল হোসেন নয়ন বলেন, লকডাউনের কারণে ফিল্ম ভ্যালিতে শুটিং শুরু হয়নি। তবে অনেকেই যোগাযোগ করছেন। ইতোমধ্যে বুকিং নিচ্ছি। এখানে সিনেমা, নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ওভিসি, রিয়্যালিটি শোসহ ভিজ্যুয়াল মিডিয়ার যাবতীয় শুটিংয়ের উদ্দেশ্যে নির্মাণ করেছি। তবে কোনো টিকটক, লাইকি অ্যাপের কোনো ভিডিওর শুটিং এখানে হবে না।

সবুজ উদ্যানের মধ্যে প্যাভিলিয়ন ও বেঞ্চের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক ভাড়ার বিষয়টি বর্তমানে আলোচনার ভিত্তিতে দেয়া হচ্ছে। চূড়ান্ত ভাড়া নির্ধারণ হয়নি বলে জানান ফিল্ম ভ্যালির কনসালটেন্ট ইসমাইল হোসেন নয়ন। তিনি বলেন, যেহেতু নতুন তাই আমরা এখনো ভাড়া নির্ধারণ করিনি। শুরুতে বিনিয়োগকারী খুঁজে পাইনি। বড় একাধিক প্রতিষ্ঠানের কাছে গেলেও ফিল্ম সিটি তৈরিতে আগ্রহ দেখায়নি। পরে  আর্থিক বিনিয়োগ করেন এএসএম হায়দার। সঙ্গে প্রজেক্ট পরিকল্পনাকারী, এক্সিকিউশন করছে গল্পাকার এন্টারটেনমেন্ট।

অত্যাধুনিক এই ফিল্ম সিটির ১১টি স্টুডিওর নামকরণ করা হয়েছে চলচ্চিত্রের কিংবদন্তী শিল্পীদের নামে। আছে নায়করাজ রাজ্জাক ফ্লোর, চিত্রনায়ক জসিম ফ্লোর, জহির রায়হান স্টুডিও, চিত্রনায়ক সালমান শাহ স্টুডিও, চিত্রনায়ক জাফর ইকবাল, কবরী শুটিং ফ্লোর কিংবা স্টুডিও, মহানায়িকা সুচিত্রা সেন মেকআপ রুম।

ঢাকার অদূরে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটির প্রবেশদ্বার ও পুল. Channel i News - চ্যানেল আই নিউজ

Tags: জসিমঢাকা-আরিচা মহাসড়কফিল্ম সিটিলিড বিনোদনশুটিং ফ্লোরশুটিং হাউজসালমান শাহ
Previous Post

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

Next Post

ভ্যাকসিন সংগ্রহে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি বিএনপির

Next Post

ভ্যাকসিন সংগ্রহে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি বিএনপির

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পরম আত্মীয় ফজল-এ-খোদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT