চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাবাসীকে দুই মেয়রের ঈদ শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 অপরাহ্ন 14, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুই মেয়র ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন, ঢাকাবাসীর জন্য শুভকামনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পবিত্র ঈদ-উল-ফিতর এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে নগরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম আজ নগরবাসীর উদ্দেশে দেয়া এক বক্তৃতায় সিটি কর্পোরেশনবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও সম্বৃদ্ধি কামনা করেন।

মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তৃতায় তিনি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে অদ্যাবধি নগরবাসীর কল্যাণে গৃহীত ও বাস্তবায়িত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন এবং অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অন্য আরেক এক শুভেচ্ছা বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, করোনাভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারির এই সংকটকালে মাসব্যাপী সিয়াম সাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এলো সাম্য-শান্তি-সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। বিশ্বব্যাপী অদৃশ্য এই ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই ঈদ-উল-ফিতর এর এবারকার আয়োজনে আমাদেরকে করোনা মহামারিজনিত সংকট বিবেচনায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে।

তিনি বলেন, রমজানের শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহনশীলতা। এই ঈদে আমরা সবাই রমজানের সেই তাৎপর্য পরিপূর্ণভাবে ধারণ করে ঈদ আনন্দে ঘরে থাকব। যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন ও শারীরিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করব। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা ঈদ আনন্দ উদযাপন করব, করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমরা নিজেকে ও পরিবারের সদস্যদেরকে সুরক্ষিত রাখব এবং দেশ ও জাতির কল্যাণে নাগরিক দায়িত্ব পালন করব।

মেয়র বলেন, আমাদেরকে মনে রাখতে হবে, জীবনের জন্যই আনন্দ। উৎসব জীবনেরই অনুষঙ্গ। একমাত্র আমাদের সচেতনতা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমেই করোনাকে নিয়ন্ত্রিত ও পরাজিত করতে পারি, আমরা পারি সুরক্ষিত থাকতে।

তিনি বলেন, এই ঈদে সবাই মহান আল্লাহপাকের কাছে কায়মনে প্রার্থনা করবো– দূর হোক করোনার থাবা, চলুক মানবজাতির জয়রথ। সকলের সম্মিলিত আত্মত্যাগ ও সংযম প্রদর্শনের বিনিময়ে আগামীদিনে আমাদের মাঝে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা।

Tags: ডিএনসিসিডিএসসিসি
Previous Post

ডিএনসিসি হাসপাতালে দু’জনের ভারতীয় ধরন শনাক্ত

Next Post

দুর্গম সীমান্তে গিয়ে বিজিবি মহাপরিচালকের ঈদ শুভেচ্ছা বিনিময়

Next Post
বিজিবি মহাপরিচালকের দুর্গম সীমান্তে ঈদ শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গম সীমান্তে গিয়ে বিজিবি মহাপরিচালকের ঈদ শুভেচ্ছা বিনিময়

COVID-19 testing at a health center in Bangladesh with healthcare workers and visitors. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ২৫ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT