চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে বিদায় করে প্লে-অফে খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় বাংলাদেশের ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বোলারকে মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৮৩ রানের বড় লক্ষ্যকে মামুলি বানিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতল খুলনা টাইগার্স। মুশফিকুর রহিমের দলের প্লে-অফ নিশ্চিতের সঙ্গে সঙ্গে বিদায় ঘণ্টা বেজে গেল তামিম-মাশরাফী-মাহমুদউল্লাহদের মিনিস্টার ঢাকার।

আগেই কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে যায় কুমিল্লার। লিগপর্বের শেষ ম্যাচে তারা নামে পরীক্ষা-নিরীক্ষার একাদশ নিয়ে। বিশ্রাম দেওয়া হয় ইমরুল কায়েস, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে।

সেরা দল নিয়ে না নেমেও ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে ১৮২ রানের পুঁজি পায় কুমিল্লা। খুলনার ‍দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মেহেদী হাসান ঝড় তুলে সহজ করে দেন জয়ের পথ। জয় থেকে যখন ১ রান দূরে তখন আউট হন মেহেদী। ৫৯ বলে খেলেন ৭৪ রানের ইনিংস।

ফ্লেচার ৬২ বল খেলে অপরাজিত থাকেন ১০১ রানে। ক্যারিবীয় ব্যাটার ৬টি করে চার-ছয়ে সাজান মারকুটে ইনিংসটি।

৮ বল আগেই জয় তুলে নেয় খুলনা। ১৮২ রানে বিচ্ছিন্ন হয় দলটির ওপেনিং জুটি। মেহেদীর উইকেটটি নেন মইন আলি।

সোমবার প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচ মুখোমুখি হবে চট্টগ্রাম-খুলনা। মিরপুরে আজ দুপুরের ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে-অফে ওঠে আফিফ-মিরাজদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

অন্য দিকে শেষ ম্যাচে কুমিল্লা জয় পেলে ঢাকা প্লে-অফ নিশ্চিত করত। কিন্তু সেটিই হয়নি খুলনার দুর্দান্ত জয়ে।

নিয়মিত অধিনায়ক ইমরুলের পরিবর্তে দায়িত্ব নিয়েই আলো কাড়েন ডু প্লেসিস। অধিনায়কের শতকে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা তোলে ১৮২ রান।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়ান্স অধিনায়ক ডু প্লেসিস। আসরে প্রথম বারের মতো সুযোগ পাওয়া পারভেজ হোসাইন ইমন ৭ বলে ৭ করে ফিরলে ভিক্টোরিয়ান্সরা তাদের প্রথম উইকেট হারায়। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩১ রানের ইনিংস।

তবে ম্যাচের আলো নিজের দিকে টেনে নিয়েছেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক। ৫৪ বলে শতক হাঁকিয়ে ১০১ রানে নাভিন উল হকের বলে কাটা পরেন প্রোটিয়া। শত রানের ইনিংস টিতে ছিল ৩ ছয় ও ১২ টি চারের মার।

শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ১১ বলে ২০ রানের পুঁজিতে ভর করে খুলনাকে ১৮৩ রানের টার্গেট ছুড়ে দেয় কুমিল্লা। কুমিল্লার সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৮২।

১ টি করে ভিক্টোরিয়ান্সদের উইকেট তুলেছেন ফরহাদ রেজা, মাহেদি হাসান ও নাভিন উল হক।

Tags: প্লে-অফবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টস
Previous Post

সাদিও মানের নামে নামকরণ করা হবে স্টেডিয়ামের

Next Post

ম্যানইউকে রুখে দিল সাউদাম্পটন

Next Post
ম্যানইউর গোলরক্ষক গোল পোস্টের কাছে বল আটকানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানইউকে রুখে দিল সাউদাম্পটন

বিশ্ব ক্রিকেটারদের নিলামে অংশগ্রহণের ছবি, তিনজন ক্রিকেটার বিভিন্ন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনের নিলামে সবচেয়ে দামি পাঁচ বিদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT