চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের বিরুদ্ধে ইবি শিক্ষকের অভিযোগ দায়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

শুক্রবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও ইবির ফোকলোর স্টাডিস বিভাগের শিক্ষক মিঠুন মোস্তাফিজ।

তিনি শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় থানায় একটি লিখিত অভিযোগ করলে তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অভিযোগটি থানায় জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল ঢাকায় তাই এটি ডিএমপির দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযোগে ওই শিক্ষক উল্লেখ করেন, শুক্রবার ঢাকায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের শহীদ বেদীতে ড. কামাল হোসেনকে আগামী নির্বাচনে জামায়াতের প্রশ্নে ঐক্যফ্রন্টের অবস্থান নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের সম্মানহানি করেন। এমনকি তিনি সাংবাদিকদের হুমকি ও ভয়-ভীতি দেখান। এসব অভিযোগে ওই শিক্ষক ড. কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযোগকারী শিক্ষক মিঠুন মোস্তাফিজ বলেন, ‘জাতির এ ক্রান্তিকালে তিনি ডিজিটাল ডিভাইসে সরাসরি সম্প্রচাররত অবস্থায় সাংবাদিকদের সম্মানহানি করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। যা আমি একজন সাংবাদিক হিসেবে আমার জন্যও অপমানজনক।’ড. কামাল হোসেন-শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনে ক্ষেপে  যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কামাল হোসেন। প্রশ্নকারী সাংবাদিকদের ‘চিনে রাখার’ কথাও বলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ।

গণফোরাম সভাপতি কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান।

শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামালের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকেরা তার কাছে জানতে চান,‘জামায়াতের তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়েছে, এখন জামায়াত সম্পর্কে আপনাদের সর্বশেষ অবস্থান কী?’

এ প্রশ্নে ক্ষিপ্ত হন কামাল হোসেন। তিনি এক সাংবাদিককে ভৎর্সনা করে উল্টো জিজ্ঞেস করেন ‘কত টাকা পেয়েছ? কাদের টাকায় এসব প্রশ্ন করছো, তোমার নাম কি? দেখে নেব, কোন টিভি/পত্রিকায় কাজ করো চিনে রাখবো, চুপ করো, খামোশ!’ এই বলে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করেন।

Tags: একাদশ জাতীয় নির্বাচন
Previous Post

আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া

Next Post
ইসরায়েল-জেরুজালেম-অস্ট্রেলিয়া-জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের ইশতেহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT