চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রয়ে নেপাল সিরিজের মুকুট ঘরে রাখল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 17, নভেম্বর 2020
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল নেপাল সিরিজের জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে। যেন কোনরকমে ম্যাচের ফলটা হাতে থাকলেই হল। দ্বিতীয়ার্ধে চেহারা পাল্টে আগের ম্যাচের রূপে ফিরল বাংলাদেশ। খেলায় বাড়ল গতি। কিন্তু ফলটা এলো না। নেপালের রক্ষণ দেয়াল ভাঙতে না পারায় জেতা হয়নি। তবে কাঙ্ক্ষিত সিরিজ জয়ের ট্রফি হাতে উঠেছে জামাল ভুঁইয়াদের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আগের ম্যাচে ২-০ গোলের জয়ের ফলে ১-০তে সিরিজ ঘরে রেখেছে স্বাগতিকরা।

করোনাভাইরাসে আক্রান্ত কোচ জেমি ডের পরিবর্তে মঙ্গলবার বাংলাদেশের ডাগআউটে ছিলেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। প্রথমার্ধে মনে রাখার মতো খেলতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচে ডানপ্রান্ত ধরে প্রথম সাফল্য পেয়েছিল স্বাগতিকরা, সেই প্রান্তে এদিন কড়া পাহারার ব্যবস্থা রেখেছিলেন নেপালি কোচ বাল গোপাল মহারাজন। বামপ্রান্তেও বিশেষ কোনো সুবিধা আদায় করতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম।

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ী আক্রমণভাগ খেলেছে দ্বিতীয় ম্যাচেও। নাবীব নেওয়াজ জীবনের উপরে মূল স্ট্রাইকার হিসেবে খেলেছেন মাত্র দ্বিতীয় ম্যাচে নামা সুমন রেজা। সুমন কিংবা আগের ম্যাচের গোলদাতা জীবনকে বেশ ভালোই বোতলবন্দি রেখেছিলেন নেপালি ডিফেন্ডাররা।

সুমন তবুও সুযোগ পেয়েছিলেন, ২৩ মিনিটে তার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৩১ মিনিটে সেন্ট্রাল ডি-বক্সে সতীর্থের ক্রসকে গোলে রূপান্তর করতে পারেননি উত্তর বারিধারা স্ট্রাইকার।

সুমন রেজাকে উঠিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় গত ম্যাচের গোলদাতা মাহাবুবুর রহমান সুফিলকে। বদলি হিসেবে মাঠে নামেন সোহেল রানা ও বিপলু আহমেদও। আক্রমণভাগে একাধিক পরিবর্তনে খেলায় গতি বাড়ে স্বাগতিকদের।

গত ম্যাচের মতো এদিনও নেপাল রক্ষণে ত্রাস ছড়িয়েছেন সুফিল। একাধিকবার সুযোগ পেয়েছিলেন। নেপালি কড়া রক্ষণে এবার সুযোগকে গোলে রূপান্তর করা হয়নি বসুন্ধরা কিংস ফরোয়ার্ডের।

শেষ সময়ে ম্যাচের সেরা সুযোগটি কাজে লাগাতে পারেনি নেপাল। সেটপিস থেকে নবযুগ শ্রেষ্ঠার হেড বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে ফাঁকি দিলেও প্রতিহত হয় বারে লেগে। কোনো গোল না হওয়ায় সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

Tags: লিড স্পোর্টস
Previous Post

চরিত্রের প্রয়োজনে…

Next Post

ধলেশ্বরীতে ভাসছিল ক্লিনিক মালিকের বস্তাবন্দি লাশ

Next Post
Clínic owner’s body in a bag floating in the Dhaleshwari River. Channel i News - চ্যানেল আই নিউজ

ধলেশ্বরীতে ভাসছিল ক্লিনিক মালিকের বস্তাবন্দি লাশ

বয়সী মহিলার ছবি, দাফনের জন্য প্রস্তুত, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT