চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রোন হামলা: সবাইকে শান্ত থাকার আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 07, নভেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরাকের প্রধানমন্ত্রীর ড্রোন হামলার পর শান্ত থাকার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাসভবনে ড্রোন হামলায় অক্ষত আছেন দাবি করে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি সবাইকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

বাসস জানায়, রাজনৈতিক উত্তেজনার মধ্যে রোববার ভোররাতে রাজধানী বাগদাদে এই হামলার ঘটনা ঘটে।

বাগদাদের গ্রীন জোনে অবস্থিত কাদিমির বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ২০২০ সাল থেকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন কাদিমি। পরবর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন? এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ওই হামলাকে একটি ‘ব্যর্থ হত্যা প্রচেষ্টা’ বলে অভিহিত করার পর কাদিমি টুইটারে লিখেছেন, “আমি ভালো আছি, আমি অল্লাহর প্রশংসা করছি এবং ইরাকের ভালোর জন্য আমি সকলকে ‘শান্তি ও সংযম’ বজায় রাখার আহ্বান জানাই”।

মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত এ হামলার নিন্দা জানিয়েছে এবং প্রধানমন্ত্রী অক্ষত থাকার খবরে স্বস্তি প্রকাশ করেছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘দৃশত এটি একটি সন্ত্রাসবাদী হামলা, ইরাক রাষ্ট্রের প্রাণকেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’

এতে বলা হয়, ‘ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আমরা ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছি। এই হামলার তদন্তে আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছি।’

গ্রীন জোন ঘিরে বিপুল নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, এই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। গ্রীন জোন লক্ষ্য করে প্রায়ই রকেট হামলা চালানো হয়।

৩১ অক্টোবর পাশের জেলা মানসুরে ৩টি রকেট হামলা চালানো হয়, এতে কেউ হতাহত হয়নি।

Previous Post

মোহাম্মদ উল্যাহ্ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

Next Post

একাই ৭ উইকেট নিলেন নাসুম

Next Post
নাসুমের ৭ উইকেট নেওয়ার মুহূর্তের ছবি, ক্রিকেট মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

একাই ৭ উইকেট নিলেন নাসুম

দিনাজপুরে লাউয়ের আবাদ বাড়ছে, সবুজ লাউ ঝুলছে গাছ থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে লাউয়ের আবাদ বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT