চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ঝুঁকিতে কষ্টার্জিত জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 31, জুলাই 2021
in আন্তর্জাতিক
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তার করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে বিশ্বের খুব কষ্টার্জিত জয় আবার হারানোর ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি বলছে: তাদের অনুমোদিত ভ্যাকসিনগুলো বেশ কার্যকর।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট জলবসন্তের মতো দ্রুত ছড়ায় এবং তীব্র অসুস্থতা তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, গত চার সপ্তাহে বিশ্বের বেশ কিছু অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ। একই সময়ে আফ্রিকায় মৃত্যু বেড়েছে ৮০ শতাংশ। সেখানে মাত্র ১.৫ শতাংশ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুব কষ্টে অর্জন করা জয়গুলো ঝুঁকিতে পড়ে গেছে বা হারিয়ে যেতে পারে, অনেক দেশের স্বাস্থ্যব্যবস্থা নড়বড়ে হয়ে উঠছে।

বর্তমানে ১৩২টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি অবস্থা বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিনগুলো ডেল্টা ভ্যারিয়েন্টসহ সব ধরনের ভ্যারিয়েন্টের সংক্রমণে তীব্র অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি থেকে সুরক্ষা দেয়।

তিনি বলেন, আমরা একই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু বর্তমানে এই ভাইরাস আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং আরও বেশি মানুষকে সংক্রমিত করছে, সেটাই পরিবর্তন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিকাল লিড মারিয়া ভান কারকোভ বলেন, খুব সহজে দ্রুত ছড়ায় ডেল্টা। ২০১৯ সালে চীনে যে সার্স কভ-২ পাওয়া গেছিলো তার থেকে ৫০ শতাংশ দ্রুত ছড়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট।

তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বেশ কিছু দেশে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে দেখা যায়নি।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

সিনেমায় ব্যবহৃত ভালুকগুলোর জন্য দরদী জোয়াকিন

Next Post

এবার অনুশীলনের পালা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

Next Post
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার অনুশীলনের পালা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

চরকিতে 'নীল মুকুট' এর জন্মদিনের উদযাপন, ছবি ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

কামারের জন্মদিনে চরকিতে 'নীল মুকুট'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT