চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্কের রাজকুমারী মেরি ঢাকায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 25, এপ্রিল 2022
in বাংলাদেশ
A A
রাজকুমারী মেরি ঢাকায়, বিমানবন্দরে ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন।

এই সফরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে মত বিনিময় করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাজকুমারীকে ফুলেল অভ্যর্থনা জানান।

রাজকুমারী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি প্রত্যক্ষ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও রাজকুমারী মেরির সাথে বৈঠক করবেন।

বৈঠক শেষ করে রাজকুমারী আজ বিকেলে কক্সবাজার যাবেন।

মঙ্গলবার রাজকুমারী বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এছাড়া তিনি স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মত বিনিময় করবেন।

বুধবার রাজকুমারী কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা যাবেন এবং সুন্দরবন অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

রাজকুমারী জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলী গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং পায়ে হেঁটে একটি সাইক্লোন শেল্টার ও উপকুলীয় বাঁধ পরিদর্শন করবেন।

তিনি জীববৈচিত্র্য এবং সুন্দরবন অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশের বিষয় নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

রাজকুমারী মেরি বুধবার রাতে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করবেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসুন্দরবন
Previous Post

মেধা-মননে সৃষ্টিশীল হয়ে উঠুক আজকের শিশুরা

Next Post

কুসিক নির্বাচন ১৫ জুন

Next Post
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনের প্রতীক হিসেবে ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুসিক নির্বাচন ১৫ জুন

সীমানা বিরোধে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT