চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ট্রাম্প: গ্রিনল্যান্ড না বেচলে কথা বলব না!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 21, আগস্ট 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-ডেনমার্ক-গ্রিনল্যান্ড

ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করতে আগ্রহ দেখাননি!

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশাল এই দ্বীপ অঞ্চল কেনার বুদ্ধি সম্প্রতিই ট্রাম্পের মাথায় এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অঞ্চলটির ভূ-রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে শোনার পর তিনি এর প্রতি আগ্রহী হন।

অবশ্য গত রোববারই ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন, ডেনমার্কের সঙ্গে আলোচনার জন্য এটা সবচেয়ে জরুরি বিষয়ের তালিকায় নেই। যুক্তরাষ্ট্র কিনতে চায়, এই আরকি।

স্বাভাবিকভাবেই ডেনমার্ক এই প্রস্তাব নাকচ করে দিয়ে জানায়, ‘গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নহে’।

কেনাবেচার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে এখন ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এক টুইটবার্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠক পেছানোর ঘোষণা দেন তিনি।

টুইটে ট্রাম্প বলেছেন:

‘ডেনমার্ক অসাধারণ জনগোষ্ঠীর খুবই বিশেষ একটি দেশ, কিন্তু প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডের বিক্রির বিষয়ে আলোচনায় অনাগ্রহ দেখিয়ে যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে আমি দু’সপ্তাহ পর হতে যাওয়া আমাদের বৈঠকটি পরবর্তী কোনো সময়ের জন্য পিছিয়ে দিচ্ছি…’

Denmark is a very special country with incredible people, but based on Prime Minister Mette Frederiksen’s comments, that she would have no interest in discussing the purchase of Greenland, I will be postponing our meeting scheduled in two weeks for another time….

— Donald J. Trump (@realDonaldTrump) August 20, 2019

দ্বিতীয় একটি টুইটে কিছুটা ব্যঙ্গ করে ট্রাম্প লিখেছেন: ‘…এভাবে সরাসরি কথা বলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক দু’পক্ষেরই বিপুল পরিমাণ খরচ ও কষ্ট বাঁচিয়ে দিয়েছেন। আমি তাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে কোনো এক সময় বৈঠকের সময় নির্ধারণের অপেক্ষায় থাকছি!’

আগস্টের শেষ দিকে ডেনমার্ক এবং পোল্যান্ড সফরের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের যাত্রা করার কথা ছিল।

ট্রাম্পের এই নিষ্ঠুর টুইটের ফলে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত কার্লা স্যান্ডসের  টুইট একেবারে মাঠে মারা গেল। ট্রাম্পের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই স্যান্ডস টুইটারে পোস্ট করেছিলেন: ‘ডেনমার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের জন্য প্রস্তুত! সঙ্গী, সহযোগী, বন্ধু!’

Tags: ডেনমার্কডোনাল্ড ট্রাম্প
Previous Post

আইনজীবী পলাশ কারাগারে আত্মহত্যা করেছেন: তদন্ত প্রতিবেদন

Next Post

‘আমার জীবনে এত সাংবাদিক দেখিনি’

Next Post

‘আমার জীবনে এত সাংবাদিক দেখিনি’

'দ্য ম্যাট্রিক্স ফোর' নিয়ে ফিরছেন কিয়ানু রিভস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT