চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্ককে হুমকি মেনেই সতর্ক দেশম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 02, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি হাতে পুত্রের হাসি, ফুটবল বিশ্বকাপের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপেও শিরোপার অন্যতম দাবিদার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার তারা গ্রুপ ডি-তে ডেনমার্ক ও তিউনিসিয়াকে পেয়েছে। বাছাইপর্বের বাধা পেরিয়ে ডি গ্রুপে যোগ দেবে পেরু, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যেকোন একটি দল।

গ্রুপপর্বের বাধা ফ্রান্স স্বাচ্ছন্দ্যে পেরিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। তবুও ড্রয়ের পর মোটেও আত্মতুষ্টিতে ভুগছেন না ফরাসিদের কোচ দিদিয়ের দেশম। বরং ডেনমার্ককে তিনি হুমকি হিসেবে দেখে থাকছেন বেশ সতর্ক।

গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালিস্ট ডেনমার্ক বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১তম স্থানে রয়েছে। জার্মানির মতো দল রয়েছে তাদের নিচে, ১২তম স্থানে। তাই র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের কোচ ডেনিশদের কঠিন প্রতিপক্ষই মানছেন।

চলতি মৌসুমের শেষ দিকে উয়েফা নেশন্স লিগের খেলায় মুখোমুখি হবে ফ্রান্স ও ডেনমার্ক। কাতার বিশ্বকাপের ড্র ও গ্রুপসঙ্গী হিসেবে নেশন্স লিগের প্রতিপক্ষ ডেনিশদের পাওয়া প্রসঙ্গে দেশম দিয়েছেন তার প্রতিক্রিয়া।

‘এই ড্র নিখুঁত কি না আমি জানি না। চলতি গ্রীষ্মে নেশন্স লিগের দুটি ম্যাচের পরে ডেনিশরা আমাদের আরও ভালোভাবে জানার সুবিধা পাবে। যদিও এটা একই প্রতিযোগিতা নয়। তাই এটা অন্য কিছু।’

‘আপনাকে এই দলের প্রতি অনেক সম্মান রাখতে হবে এবং বিশেষ করে তাদেরকে সহজ বলে মনে করবেন না। আমরা বিশ্বের ১১তম দেশটির কথা বলছি, যারা গত ইউরোতে সেমিফাইনালে পৌঁছেছিল। তারা জার্মানির থেকেও উপরে।’

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সি গ্রুপে পড়েছে আলবিসেলেস্তেরা, ডি গ্রুপে ফরাসিরা। তারা একইসঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা গ্রুপ রানার্সআপ হলে মুখোমুখি হবে না। তবে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অপর দল গ্রুপ রানার্সআপ হলে শেষ ষোলোতে আবারো দেখা যাবে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ।

বিষয়টি নিয়ে দেশম বলেন, ‘আমি দেখেছি যে আমরা আর্জেন্টিনার গ্রুপের সঙ্গে পার হবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাচের সময়সূচি জানা। আমরা দুপুর ১টায় খেলা ও রাত ১০টায় খেলা মোটেও এক বিষয় নয়। আমরা ইতোমধ্যে তারিখগুলো জানি। তবে আমরা সময়সূচি জানার জন্য অপেক্ষা করব।’

Tags: আর্জেন্টিনাকাতারকাতার বিশ্বকাপ-2022ডেনমার্কদেশমদোহাফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

৭ কোটি টাকার মাদকসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

Next Post

মারিওপোলে আটকে পড়াদের উদ্ধার করা যাচ্ছে না: রেডক্রস

Next Post
মারিওপোলে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মারিওপোলে আটকে পড়াদের উদ্ধার করা যাচ্ছে না: রেডক্রস

দিনাজপুর শহরে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিসি ক্যামেরার আওতায় দিনাজপুর শহর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT