চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু মহামারী হতে বাকি নেই: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 17, জুলাই 2019
in - সেমি লিড, আদালত
A A
ডেঙ্গু জ্বর-মশা

এ বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে ২১-২২ জন মানুষ মারা গেছে উল্লেখ করে হাইকোর্ট বলেছেন: ডেঙ্গু মহামারী হতে বাকি নেই।

রাজধানীর বায়ু দূষণ নিয়ে করা রিট শুনানির ধারাবাহিকতায় ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত শুনানিতে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

শুনানিতে হাইকোর্ট বলেন: মশা মারতে যে ঔষধ কেনা হয়েছে সেই ঔষধে তো কাজ হয় না। তাহলে তো অকার্যকর ঔষধ কেনা হয়েছে। ওখানে কি দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়ে থাকলে কারা কারা দুর্নীতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

হাইকোর্ট আরও বলেন: আমরা কথা বললে তো বলা হয় যে, আমারা বড়-বড় কথা বলি। মশা নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনকে আমরা পদক্ষেপ নিতে বলেছিলাম। কিন্তু পদক্ষেপ নেয়া হয়নি। ২১-২২ জন মানুষ মারা গেল। মেয়র বলেছেন কিছু হয়নি। কী করে একজন মেয়র বলেন কিছু হয়নি। যার সন্তান মারা গেছে সেই বুঝে কষ্ট কী।

শুনানির একপর্যায়ে সিটি কর্পোরেশনের আইনজীবী নূরুন নাহার নূপুর আদালতকে বলেন: পত্রিকায় ডেঙ্গু নিয়ে প্রকাশিত খবরগুলো পড়লে খারাপ লাগে। তখন আদালত বলেন: এসবে দুর্নীতিবাজদের খারাপ লাগে না। কারণ, তারা বাড়িঘর দেশের বাইরে করে। তাদের ছেলেমেয়েরা বাইরে লেখাপড়া করে।

রাজধানীর ডেঙ্গু নিয়ন্ত্রণের পদক্ষেপ সম্পর্কে দুই সিটি কর্পোরেশনের দেওয়া প্রতিবেদনের শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশ দেন। আদালত তার আদেশে ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে অকার্যকর ওষুধ আমদানী, সরবরাহ ও বিপণনে জড়িতদের বিষয়ে তদন্ত করে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন। এবং প্রয়োজনে সরকারের সহযোগিতা নিয়ে দ্রুত কার্যকর ওষুধ আমদানী করে তা ছিটানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দুই সিটি করপোরেশনকে আজকের আদেশের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

Tags: এডিস মশাডেঙ্গু
Previous Post

নুসরাত হত্যায় ওসি মোয়াজ্জেমের বিচার শুরু

Next Post

দেশের জন্য কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

Next Post

দেশের জন্য কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

সরে দাঁড়ালেন ইনজামাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT