ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকার সাথে বাজারে মশানিধন সামগ্রীর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ক্রেতারা বলছেন, মশা মারার কয়েল, ইলেক্ট্রিক ব্যাট, স্প্রে লোশন এবং মশারির চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে এসবের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে সরকারের মনিটরিংয়ের অভাবকেও দায়ী করছেন তারা।







