চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুয়েল কারেন্সির শরী’আহ কার্ডের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 22, আগস্ট 2021
in অর্থনীতি
A A
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডুয়েল কারেন্সি কার্ডের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শরী’আহসম্মত ডুয়েল কারেন্সির- ডেবিট ও ক্রেডিট এবং প্রিপেইড মাস্টারকার্ড চালুর ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। কন্টাক্টলেস ফিচার সম্বলিত এসব ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা দে‌শ-বি‌দে‌শে সহজে লেনদেন করতে পারবেন বলে দাবি ব্যাংকটির।

রোববার এ সংক্রান্ত এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এ সময় তিনি বলেন, গ্রামে ব্যাংকগুলোর উপস্থিতি বাড়ানোর প্রয়োজন। গ্রামেও মানুষ ডিজিটাল ব্যাংকিং, কার্ড ব্যাংকিং ব্যবহার করছে। অশিক্ষিত মানুষেরাও এখন এটিএম থেকে টাকা তুলতে পারেন। গ্রামে প্রচুর অর্থ ঘোরা ফেরা করছে। অর্থের প্রবাহ বাড়ছে রেমিট্যান্সের কারণে। তাই গ্রামে এজেন্ট ব্যাংকিংও অন্যান্য সেবা বাড়ানো দরকার।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই কার্ডগুলো চালুর মাধ্যমে শপিং, রেস্তোরাঁ ও বিদেশে কেনাকাটা সহজ হবে। এতে আন্তঃদেশীয় লেনদেন আরও বাড়বে। বিদেশে ভ্রমণের সময় গ্রাহকদের বিদেশি মুদ্রা বহনের প্রয়োজন হবে না।

ডুয়েল কারেন্সি কার্ডগুলোতে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা থাকছে। এতে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কার্ডহোল্ডাররা তাদের লেনদেন নিশ্চিত করতে একটি ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পাবেন। এর ফলে লেনদেনের ক্ষেত্রে অর্থ জালিয়াতির সুযোগ কমে যাবে।

এছাড়া কার্ডগুলো ব্যবহার করে কার্ডহোল্ডাররা ২৪ ঘণ্টাই দেশে-বিদেশের এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এসব কন্টাক্টলেস কার্ড একটি নিরাপদ ইএমভি-এনাবেলড চিপের সঙ্গে সংযুক্ত। ফলে কার্ডহোল্ডাররা যেকোনো সক্ষম পেমেন্ট টার্মিনাল অথবা পয়েন্ট-অব-সেল (পিওএস) মেশিন থেকে নিরাপদ ও স্পর্শহীন লেনদেন করতে পারবেন।

তবে নতুন এই কার্ডে সব ধরনের সুবিধা পেতে এবং ভ্রমণ কোটার প্রাপ্যতা নিশ্চিত করতে কার্ডহোল্ডারদের পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হবে। এক্ষেত্রে তাদের যোগাযোগ করতে হবে ইসলামী ব্যাংক বাংলাদেশের নিকটস্থ যেকোনো ব্রাঞ্চে। এরপরই ব্যাংক অনুমোদিত মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডে ডুয়েল কারেন্সি লেনদেন করা যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং বাংলাদেশে ইসলামিক ব্যাংক সমূহের সেন্ট্রাল শরী’আহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।

Tags: ইসলামী ব্যাংকএটিএম কার্ডপরিকল্পনা মন্ত্রী
Previous Post

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

Next Post

পরীমনির মুক্তির দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ

Next Post
নাগরিক সমাবেশে পরীমনির মুক্তির দাবিতে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনির মুক্তির দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ

বরিশালের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ও জনতার সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসন ও জনপ্রতিনিধিদের মুখোমুখি অবস্থান মোটেও কাম্য না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT