চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার দিনটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করলেন ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 25, অক্টোবর 2017
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
চ্যানেল আই অনলাইন- মোশ্তফা সরয়ার ফারুকী

আসছে ২৭শে অক্টোবর বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি। গত ১৪ অক্টোবর থেকে শুরু হয় ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা। শুরুটা করা হয় নটরডেম কলেজ দিয়ে। এতদিন বিভিন্ন ক্যাম্পাসে ছবির প্রচারণায় অংশ নিয়েছেন তিশা এবং ফারুকী। শুধু যাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন-

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রসঙ্গ :
অনেকগুলা চিঠি পাওয়া গেলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। যেখানে দাবী আছে, অভিমান আছে, আবদার আছে। ঢাকার বাইরে অনেক বিশ্ববিদ্যালয় থেকে লিখেছে আমন্ত্রণ জানানোর পরও আমরা ওদের ওখানে কেনো গেলাম না।

উই ফিল ইউ। এবং আশা করি সময়ের সীমাবদ্ধতার ব্যাপারটা বিবেচনায় এনে ভালোবেসে ক্ষমা করে দিবেন। আমরা সত্যি চেয়েছিলাম যতো বেশি জায়গা সম্ভব যেতে। কিন্তু সময় এখনো শেষ হয়ে যায় নাই। রিলিজের পরও তো যেতে পারি।
বড় কিছু শহরে যাওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে আমাদের টিম।
গোছানো হলেই জানাবো।
তবে সবচেয়ে বেশি চিঠি পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারা যুক্তিসংগত ভাবে লিখেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেনো গুরুত্বপূর্ণ মনে করলাম না।
“ভাই-বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো কারণ বা সুযোগ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের মহিমাতেই উজ্জ্বল।
ব্যক্তিগত কথা যদি বলি। আমার প্রথম ছবি ব্যাচেলর বলাকায় রিলিজ হয়েছিলো। প্রথমে টিভিতে দেখানোর পরও, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা বলাকায় গিয়ে ছবিটাকে টক অব দ্য টাউন বানিয়ে দিয়েছিলো। সেই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিক্যাল কলেজ, ইডেন, বদরুন্নেসা, ঢাকা কলেজ, সিটি কলেজ- এই এলাকা সব সময়ই আমার পাশে ছিল।
এবারও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অপেক্ষা করেছি। কিন্তু যেতে হলে আমাদেরকে তো কোনো সংগঠন থেকে দাওয়াত দিতে হবে, কেউ না কেউ আয়োজন করতে হবে। যতো জায়গায় আমরা গেছি, ঐ বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো সংগঠন এটা আয়োজন করেছে বলেই যেতে পেরেছি। আমরা অনলাইনে যে ইমেল অ্যাড্রেস দিয়েছি সেখানে প্রতিদিন খুঁজেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো চিঠি আসলো কিনা। আমাদের প্রতিনিধি আপনাদের চলচ্চিত্র সংসদের সঙ্গেও কথা বলেছিল উপযাচক হয়ে। তারা যে কোনো কারণে হোক আয়োজন করতে পারেনি।
ফলে বুঝতে পারছেন, এটা আমাদের কোনো পছন্দের ব্যাপার ছিল না।
যাই হোক, আপনাদের আবেগকে আমি শ্রদ্ধা করি।
শুক্রবার প্রথম শো থেকেই কয়েক দফা যাবো বলাকায়। শুক্রবার দিন আপনাদের উৎসর্গ করলাম। ভালোবাসা নিবেন।”

ছবির প্রচারণার জন্য কেনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি, সেই প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ২৫ অক্টোবর, বুধবার সকালে।

ছবি- ওবায়দুল হক তুহিন

Tags: ফারুকী
Previous Post

বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কথা বলবেন কানাডার প্রধানমন্ত্রীর দূত

Next Post

স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস সবার জন্য উন্মুক্ত

Next Post
স্টিফেন হকিং

স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস সবার জন্য উন্মুক্ত

পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হবেন এম কে আনোয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT