চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’-এর গানে ‘সেরা’ চিরকুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’। ব্যান্ডের গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও দাপট নিয়ে কাজ করছেন তারা। এবার চলচ্চিত্রের গান দিয়ে পেলেন মস্ত স্বীকৃতিও!

হ্যাঁ। চলচ্চিত্রে গানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮-এর আসরে চলচ্চিত্র বিভাগে ‘সেরা গান’-এর পুরস্কার ঘরে তুললো ‘চিরকুট’। ২১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর ১৩তম আসর। আয়োজনটি নিবেদন করে সেভেন আপ।

এদিন সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে চলচ্চিত্রের গানের জন্য সেরার পুরস্কারটি দেয়া হয় ব্যান্ড দল ‘চিরকুট’কে। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় গেল বছর মুক্তি পাওয়া ‘ডুব’ চলচ্চিত্রে ‘আহারে জীবন’ গানটির জন্য এই পুরস্কার অর্জন করে দলটি।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্তির পর অনুভূতি জানিয়ে চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘বেস্ট ফিল্ম সং অব ২০১৭’ পুরস্কার পাওয়ায় প্রথমে স্রষ্ঠার প্রতি কৃতজ্ঞতা। আমাদেরকে এভাবে সম্মানিত করায় চ্যানেল আইয়ের প্রতিও কৃতজ্ঞতা। তবে এই পুরস্কারের জন্য যার প্রতি আমরা ঋনি তিনি মোস্তফা সরয়ার ফারুকী ভাই। কারণ ‘ডুব’-এর মিউজিকের জন্য তিনি চিরকুটের প্রতি বিশ্বাস রেখেছিলেন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া ‘আহারে জীবন’ গানটি নিয়ে সুমি বলেন, এই গানটি নিয়ে ভারতের ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’-এও তিনটি বিভাগে আমরা মনোনীত হয়েছিলাম।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর পরিকল্পনা ও পরিচালনায় আছেন ইজাজ খান স্বপন। ‘১৩ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই সেভেন আপ’ প্রচার হবে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। এই আয়োজনের এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন, হসপিটালিটি দ্য পার্টনার লাক্সারি রিসোর্ট।

ফিচার ছবি: সাকিব উল ইসলাম

Tags: চিরকুটচ্যানেল আইব্যান্ডমিউজিক অ্যাওয়ার্ডসুমি
Previous Post

বিনা কর্তনে সেন্সর পেল ‘নাকাব’, মুক্তি ১১৫ প্রেক্ষাগৃহে

Next Post

‘জিরো’র পর শাহরুখের ‘স্যালুট’

Next Post

‘জিরো’র পর শাহরুখের ‘স্যালুট’

আরেকটি ফাইনাল, স্বপ্ন একটিই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT