ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টারের রাজশাহী বিভাগের অডিশন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর।
ক্ষুদে প্রতিযোগীদের প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে আগামী ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় রাজশাহী শিল্পকলা একাডেমীতে উপস্থিত হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১-৩৫৩০৩৫ এবং ০১৭৯৮-৭৭৪৪০০ এই দুটি নম্বরে।
প্রাথমিক অডিশন শেষে ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭.৫০ মিনিটে।
এ অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস. আই. টুটুল এবং উপস্থাপনা করবেন মীম চৌধুরী।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।









