ক্ষুদে সঙ্গীতশিল্পীদের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার সিজন-৬’র খুলনা বিভাগের প্রাথমিক অডিশন যশোরে অনুষ্ঠিত হবে।
অাগামী ১৪ ডিসেম্বর খুলনা বিভাগের ক্ষুদে প্রতিযোগীদের ওই দিন সকাল নয়টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।
এছাড়া প্রাথমিক অডিশন কবে, কোথায় হবে তা জানতে নিয়মিতভাবে চ্যানেল আই পর্দায় চোখ রাখতে হবে। এবং বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করা যাবে- ০১৭৯৮-৭৭৪৪০০ এই মোবাইল নম্বরে।
প্রাথমিক অডিশন শেষে ক্ষুদে গানরাজ’ চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭.৫০ মিনিটে।
এ অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস.আই.টুটুল এবং উপস্থাপনা করবেন মীম চৌধুরী।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।









