চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরি থেকে ব্যবসায়ীদের ফোন নাম্বার সংগ্রহ করে চাঁদাবাজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 16, জানুয়ারি 2021
in অপরাধ
A A
নেতৃবৃন্দের সমাবেশ, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন প্রতিষ্ঠানের ডিরেক্টরি ও টেলিফোন গাইড থেকে বিশিষ্ট ব্যবসায়ীদের ফোন নাম্বার সংগ্রহ করে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল একদল প্রতারক চক্র।

পুলিশ বলছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সঙ্গে এই চক্রের কোনো যোগাযোগ নেই। এই গ্রুপের সদস্যদের মাদারীপুর, নারায়ণগঞ্জ ও বরিশাল কেন্দ্রিক তৎপরতা বেশি।

বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, তুরাগ ও পল্টন থানা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।

গ্রেপ্তাররা হলো: বেল্লাল খান, রাকিব খান টিটুল, মো. আব্দুল হান্নান, মো. দেলোয়ার হোসেন, মো. সোহাগ ও মো. খোরশেদ আলম। সেসময় তাদের থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নথিপত্র উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন।

তিনি বলেন: গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের কাছে চাঁদাবাজির শিকার একজন ভুক্তভোগী অভিযোগ করেন যে- অজ্ঞাতনামা ব্যক্তিরা ঢাকার শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য মালিবাগের জিসান মাহমুদ হিসেবে পরিচয় দেয়। তারা সংগঠন পরিচালনার জন্য ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী উক্ত বিষয়টি গুরুত্ব না দিলে চাঁদাবাজরা তাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে অপহরণ ও হত্যার হুমকি দেয়।

উদ্ধার করা জিনিস ও নথিপত্র

ওই ভুক্তভোগী ভয়ে তাদের দেয়া বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে সর্বমোট ৩৫ হাজার টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর চাঁদাবাজরা তার কাছে আরও মোটা অংকের চাঁদা দাবী করে।এমন অভিযোগের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’

ওয়ালিদ হোসেন বলেন: গ্রেপ্তার চাঁদাবাজ চক্রটি তিনটি গ্রুপে কাজ করতো। তাদের প্রথম গ্রুপের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের টেলিফোন গাইড, ডিরেক্টরি বই ও বিভিন্ন মাধ্যম থেকে নামিদামী ব্যক্তি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের টার্গেট করে ফোন নাম্বার সংগ্রহ করে। টার্গেট করা নাম্বারগুলো দ্বিতীয় গ্রুপের সদস্যদের কাছে পাঠাতো। এই গ্রুপের সদস্যরা টার্গেট করা ব্যবসায়ীদের মোবাইল ও টেলিফোন নাম্বারে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয় দিয়ে ফোন করত।

সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া মো. ওয়ালিদ হোসেন

তাদের সংগঠনের কয়েকজন সদস্য জেল হাজতে আটক আছে, তাদের জামিন করতে ও সংগঠন পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন বলে মোটা অংকের টাকা দাবি করে। তাদের দাবি করা চাঁদা পাঠানোর জন্য বিকাশ, নগদ রকেট এ্যাকাউন্ট নাম্বার দেয়। টাকা না দিলে তাকেসহ তার পরিবারের সদস্যদের অপহরণ ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীরা তাদের ভয়ে বিভিন্ন সময় তাদেরকে উল্লেখিত এ্যাকাউন্টে টাকা পাঠায়। এই চক্রের তৃতীয় গ্রুপের সদস্যরা তাদের এ্যাকাউন্টে ভিকটিমের পাঠানো টাকা সংগ্রহ করত।

এক প্রশ্নের জবাবে ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন বলেন: যদিও ঢাকার শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সঙ্গে এই চক্রের কোনো যোগাযোগ নেই। এই গ্রুপের সদস্যদের মাদারীপুর, নারায়ণগঞ্জ ও বরিশাল কেন্দ্রিক তৎপর বেশি। এক সময়ের আন্ডারগ্রাউন্ড জগতের প্রভাববিস্তার করা শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের নাম ভাঙ্গিয়ে প্রতারণামূলকভাবে চাঁদাবাজি করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Tags: গ্রেপ্তার ৬
Previous Post

অর্থ আত্মসাৎ: পিকে হালদার গংদের নাম উঠছে হাইকোর্টে

Next Post

করোনাভাইরাস কেড়ে নিলো আরও ২১ জনের প্রাণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস কেড়ে নিলো আরও ২১ জনের প্রাণ

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের জন্য ফাঁকা গ্যালারিতে ক্রিকেটাররা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাঁকা গ্যালারিতে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT