চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: ভোট পুনর্গণনা করে ফল প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 01, অক্টোবর 2018
in বিনোদন
A A

নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ নির্বাচনের ভোট পুনর্গণনা করে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যার পর ভোট পুনর্গণনার ফলাফলের তালিকা হাতে পায় চ্যানেল আই অনলাইন।

ভোট পুনর্গণনার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফলের তালিকায় সভাপতি হিসেবে নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিকের নামই বিজয়ী হিসেবে দেখা গেছে। প্রাথমিক ফলাফলের তালিকায় তাদের যে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিলো, পুনর্গণনার পর চূড়ান্ত ফলাফলেও তা অপরিবর্তিত রয়েছে।

পুনর্গণনা বিষয়ে নির্বাচন কমিশন জানায়, গত ২৮ সেপ্টেম্বর ‘ডিরেক্টরস গিল্ড’-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে আনুমানিক রাত ৭টা৫০ মিনিটে ভোট গণনা শুরু হয়। পরের দিন ২৯ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৩ টায় প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। ভোট সংখ্যার যোগফলে কিছু গড়মিল থাকায় প্রার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বের সাথে নেয় কমিশন। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন সহ কিছু ক্ষেত্রে ভোটপত্র পুনর্গণনা করে সোমবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

নির্বাচন কমিশন আরো জানায় গৃহীত ভোটের সংখ্যা ৪৫৫টি। এরমধ্যে ২৩টি ভোট বাতিল বলে গণ্য হয়। চূড়ান্ত ভোট দাঁড়ায় ৪৩২টি। যারমধ্যে সভাপতি পদপ্রার্থী সালাহউদ্দিন লাভলু পেয়েছেন ২৫৯ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আওলাদ পেয়েছেন ১৭৩ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক পেয়েছেন ২০২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ১৭৯ ভোট এবং আর এস এম কামরুজ্জামান সাগর ৫১ ভোট পেয়েছেন।

ভোট পুনর্গণনার পরেও সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো অন্যান্য পদেও নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা অপরিবর্তিত থাকে। সহ-সভাপতি পদে তিন জন- কচি খন্দকার, শহীদ রায়হান ও বদরুল আনাম সৌদ। দুই যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক ও ফরিদুল হাসান। এছাড়া অর্থ সম্পাদক পদে সাজ্জাদ সনি, সাংগঠনিক সম্পাদক পদে তুহিন হোসেন এবং প্রচার সম্পাদক পদে রাকিবুল হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের বিজয়ীরা হলেন: গাজী রাকায়েত, রাশেদা আক্তার লাজুক, শিহাব শাহীন, প্রীতি দত্ত, ফেরারি অমিত, মারুফ মিঠু, শেখ রুনা, সহিদ-উন-নবী, জি এম সাজ্জাদ হোসাইন ও মাহমুদ দিদার।

Tags: ডিরেক্টরস গিল্ডমামুনুর রশিদরাজলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
Previous Post

দেশের উন্নয়নে চ্যানেল আই তার ভূমিকা অব্যাহত রাখবে: ফখরুল

Next Post

১৮ বছরে চ্যানেল আই সংবাদ

Next Post

১৮ বছরে চ্যানেল আই সংবাদ

নায়িকা নিয়ে পালিয়ে যাওয়ার বাসনা তার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT