চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনী ভেন্যু এফডিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

শুক্রবার(২৮ সেপ্টেম্বর) নাট্য-নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের বার এই নির্বাচন ভেন্যু ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবারের নির্বাচনী ভেন্যু নির্ধারণ করা হয়েছিল বাংলাদেশ শিশু একাডেমি।

কিন্তু নির্বাচনের দু-দিন আগে (বুধবার) দুপুরে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশ শিশু একাডেমি নয়, ডিরক্টরস গিল্ডের এবারের নির্বাচনী ভ্যানু হচ্ছে ‘এফডিসি’ (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন)। শিশু একাডেমিতে শিশুদের আরেকটি অনুষ্ঠান থাকায় ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্মাতা মোস্তাফা কামাল রাজ শিশু একাডেমির পরিবর্তে নতুন ভেন্যু এফডিসি হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বাচ্চাদের বড় একটা প্রোগ্রাম আছে। পাশেই নির্বাচন হলে পরিবেশ নষ্ট হতে পারে।

সবদিক বিবেচনা করে নির্বাচন কমিশন ‘এফডিসি’কে নতুন ভেন্যু হিসেবে ঠিক করেছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান নির্বাচন কমিশনার ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এবার মোট প্রার্থী হয়েছেন ৫২ জন। মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। নির্বাচিত কমিটি হবে ২০ সদস্য বিশিষ্ট। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন। তাঁর সহকারি হিসেবে থাকবেন মামুনুর রশীদ, এস এম মহসীন।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যায়, ভোট প্রদানের সময় কেউ মোবাইল বা ক্যামেরা ব্যবহার করতে পারবেন না। ২০ জন প্রার্থী প্রত্যেককেই ভোট দিতে হবে। তা না হলে ওই ভোট বাতিল হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন কামরুজ্জামান সাগর।

Tags: আওলাদ হোসেনডিরেক্টরস গিল্ডবিএফডিসিমোস্তফা কামাল রাজলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
Previous Post

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে প্রজন্মের প্রতি আহবান

Next Post

উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

Next Post
Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সন্তানের মরদেহ ৫ বছর ধরে লকারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT