চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্সকে কেন্দ্র করে রাজের ‘ফিফটি লাখ’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 22, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
দুটি মানুষ একসঙ্গে হাসিমুখে, পেছনে ব্রাউন ব্রিক ওয়ার্কের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা নাটক’ নতুন বছরের শুরুতে দর্শকদের উপহার দেবে ‘ফিফটি লাখ’। এটি নাটকের নাম। রচনা ও পরিচালনা করেছেন দেনমোহর, মাইক খ্যাত এ নির্মাতা নিজেই।

‘ফিফটি লাখ’ নাটকে রবিন চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের আলোচিত অভিনেতা মুশফিক আর. ফারহান। গল্পে দেখা যায়, ছেলেটা পেশায় আইনজীবী। সুমাইয়া নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমাইয়ার ভূমিকায় আছেন এ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি।

নতুন কাজ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘৫০ লাখ টাকা নিয়ে গল্পটি। একটি ডিভোর্সকে কেন্দ্র করে কাহিনি এগোয়। এর চেয়ে বেশি বলতে চাই না। ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষে জানুয়ারির প্রথম সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা নাটক চ্যানেলে দর্শকদের এটি উপহার দিতে চাই।’

মুশফিক আর. ফারহান এবং সামিরা খান মাহি বলেন, “মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আমরা একসঙ্গে ‘হি শি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। একইভাবে ‘ফিফটি লাখ’ নাটকটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা করি।”

সিনেমাওয়ালা প্রযোজিত ‘ফিফটি লাখ’-এ আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, ডিকন নূর ও নঈম ইমতিয়াজ নেয়ামূল।

ঢাকার উত্তরায় গত ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। সম্পাদনা করছেন রাশেদ রাব্বি। নাটকটির আবহসংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ।

Tags: নাটকফারহানমুশফিক আর ফারহানমোস্তফা কামাল রাজসিনেমাওয়ালা
Previous Post

সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

Next Post

বরিশালের হয়ে বিপিএল খেলবেন সাকিব

Next Post
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন বিপিএলে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের হয়ে বিপিএল খেলবেন সাকিব

দুই ব্যক্তি outdoors, একজন হাসছেন, অন্যজন ভাবুক. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবকে নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT