চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি’ভিলিয়ার্সের পথে ডেল স্টেইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 27, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েক বছর ধরে চোটের পর চোট। রীতিমতো বিরক্ত তিনি। চোটের সঙ্গে আর লড়াই করবেন! হতাশা এতটাই যে, সাউথ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইন এবার অবসরের চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন।

এবি ডি’ভিলিয়ার্সের পর সাউথ আফ্রিকা ক্রিকেটের আরো এক নক্ষত্র পতনের পথে। ২০১৯ বিশ্বকাপের পর আরো শূন্য হতে চলেছে সে দেশের ক্রিকেট।

স্টেইন বলছেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু তারপর আপনারা হয়তো আমাকে আর একদিনের ক্রিকেটে দেখতে পাবেন না। তা ছাড়া এর পরের বিশ্বকাপে আমার বয়স ৪০ হবে।’

স্টেইনগানের আরো সংযোজন, ’গত ক’বছর ধরে আমি একের পর এক চোটে কাবু। তাই ৪০ বছর বয়স পর্যন্ত নিজেকে ফিট রাখতে পারব বলে আমার মনে হয় না।’

মুম্বাইতে একটা প্রোমোশনাল ইভেন্টে অংশ নিতে ভারতে এসেছিলেন স্টেইন। সেখানে এই প্রোটিয়া পেসার বলেছেন, নিজের ফিটনেস নিয়ে এখন আমি সবচেয়ে বেশি চিন্তিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। সেটা দলের কাজে লাগবে। আমি আসন্ন বিশ্বকাপে নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করব।’

শুধু নিজের না, দল নিয়েও কথা বলেছেন স্টেইন, ‘আমাদের এই দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে।দলের টপ-অর্ডার দেখুন। অন্তত ছ’জন ব্যাটসম্যানের ১০০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে লোয়ার অর্ডার নিয়ে চিন্তা রয়েছে। কারণ তাদের মধ্যে অনেকেই অন্তত ১৫০টা ম্যাচও খেলেনি। বিশ্বকাপ জিততে হলে অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্টর।’

২০১৯ বিশ্বকাপ শুরু আগেই ৩৬ বছরে পা দেবেন স্টেইন। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে এখনো তিনি দ্বন্দ্বে। তবে নির্বাচকদের উপর আস্থা, ‘ভাঙা কাঁধ সারিয়ে ফিরে আসা সহজ কাজ নয়। তার উপর আমার ডান কাঁধে চোট ছিল। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিরে আমি নিজেকে ছন্দে দেখলাম। এখন আমি আগের মতো জোরে বল করতে পারছি। এটা আমাকে ভরসা জোগাচ্ছে নতুন করে।’

এই পেসার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে কোনো উইকেট পাননি। লঙ্কানদের কাছে ২-০ সিরিজ হেরেছে সাউথ আফ্রিকা।

একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও স্টেইন টেস্ট খেলবেন বলে জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেট আমাকে ক্রিকেটার হিসাবে পূর্ণতা দেয়। তাই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে এখনই আমি অবসর নিতে চাই না। চোট কাটিয়ে এখন আমি আগের থেকে ফিট। তবে টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যেতে আমাকে আরো অনেক বেশি ফিট হয়ে উঠতে হবে।’

Tags: ডেল স্টেইনলিড স্পোর্টস
Previous Post

বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই: কাদের

Next Post

শতাব্দীর সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ আজ

Next Post

শতাব্দীর সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ আজ

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ওষুধ কারখানা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT