চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপিএল সম্প্রচারে সাড়া দিচ্ছে না কোনো টিভি চ্যানেল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিপিএল শেষ হতেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ২৫ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি টুর্নামেন্ট আর ওয়ানডে লিগ শুরু ৮ মার্চ। সামনের আড়াই মাস দেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন রঙিন পোশাকে সাদা বলের জমজমাট লড়াইয়ে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মানসম্পন্ন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর মনে করা হয় ডিপিএলকে। তবুও লিগের ম্যাচ সম্প্রচারে সাড়া দিচ্ছে না কোনো টিভি চ্যানেল!

লিগের আয়োজক, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, খেলা সম্প্রচারের চেষ্টা প্রতিবারের মতো এবারও অব্যাহত আছে। তবে প্রত্যাশিত সাড়া মিলছে না।

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ডিপিএলের ২০১৮-১৯ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির এই পরিচালক জানালেন সম্প্রচারক না পাওয়ার কথা।

‘আমরা গাজী টিভির সাথে সরাসরি কথা বলব। এবার টি-টুয়েন্টি হচ্ছে, সেটা যদি তারা দেখাতে চায়, আরও গুরুত্বপূর্ণ হল সুপার লিগের (সেরা ৬ দল নিয়ে) খেলাও যদি দেখাতে চায় তাহলে। বিশ্বাস করুণ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেকবার আমি কোনো আগ্রহ পাইনি (টিভি চ্যানেল থেকে)। যদি তাদের আগ্রহ পাই তাহলে অবশ্যই দেখানোর ব্যবস্থা করব।’

আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে তুলনীয় না হলেও ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার দেখা মেলে ডিপিএলে। তবে টিভিতে সম্প্রচার না হওয়ায় সেটি উপভোগ থেকে প্রতিবারই বঞ্চিত হন ক্রিকেটভক্তরা। বিসিবির সম্প্রচার স্বত্ব গাজী টিভির হলেও চাইলে ঘরোয়া ক্রিকেটের খেলা যে কোনো চ্যানেলই দেখাতে পারবে বলে জানালেন কাজী ইনাম।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Next Post

সব মহাসড়ক ৪ লেন হবে: সড়ক পরিবহনমন্ত্রী

Next Post

সব মহাসড়ক ৪ লেন হবে: সড়ক পরিবহনমন্ত্রী

একুশে ফেব্রুয়ারি যে রাস্তায় যেতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT