চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ২ শিক্ষকসহ ১২৯ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 24, এপ্রিল 2018
in শিক্ষা
A A

একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ২ জন শিক্ষক এবং ১২৯ শিক্ষার্থী ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন।

কলা অনুষদের ১৬ টি বিভাগ থেকে ২০১৫-১৬ সালে বিএ(অনার্স) ও এমএ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন এবং একই সময়ে গবেষণা ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিনস্ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০১৮ তে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ, সম্মানিত অতিথি হিসেবে ডিনস্ অ্যাওয়ার্ড বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাবির ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন: প্রগতিশীলতার পতাকাটি তোমাদের ধরে রাখতে হবে, অন্ধ বিশ্বাস যেন তোমাদের মাঝে না থাকে, তোমাদের মধ্যে যেন থাকে উদারতা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। তোমাদের মধ্যে থাকবে যুক্তি তর্কের আলোচনা এবং তোমাদেরকেই থাকতে হবে সত্য, ন্যায় ও সুন্দরের পথে।

তিনি আরও বলেন: আজ আমাদের দেশে সুন্দরবন নষ্ট হচ্ছে, নদী-নালা দখল হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের কোন মুভমেন্ট আমরা দেখছি না। কারণ শিক্ষার্থীরা সেই মানের শিক্ষা গ্রহণ করতে পারছে না। আমাদের উচিৎ হবে তাদের সেই মানের শিক্ষা প্রদান করা।

এছাড়াও তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যেকোন পেশায় থাক না কেন, কোথাও মাথা নিচু করবে না। মাথা উচু করে থাকতে হবে তোমাদের।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন: আজকে আমরা মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করছি। আর এরমধ্যে লুকায়িত আছে গৌরব। তোমরা জীবনে যে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে সেখানে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর এরমধ্যেও আছে স্বার্থকতা।

তিনি আরও বলেন: মতলবি চিন্তা, গুজব, অসংস্কৃতি, অপতথ্য, অপপ্রচার এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং এসবের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। শিক্ষার্থীদের ডেকে কাউন্সিলিং করা, অভিভাবকদের ডেকে পরামর্শ গ্রহণ করা এসব নারী নির্যাতনের মধ্যে পরে না। কিন্তু কিছু জ্ঞানপাপী বিশ্ববিদ্যালয়ের মহৎ উদ্দেশ্য নষ্ট করার জন্য নানা ধরনের অপপ্রচার, অপতথ্য, গুজব ছরাচ্ছে।

অধ্যাপক ড. নাসরীন আহমদ বলেন: শুধু সিজিপি না, তোমাদের মানুষ হতে হবে। তোমাদের মধ্যে মানবিকতা থাকতে হবে। তোমাদের মধ্যে থাকতে হবে সততা ও নিষ্ঠা। ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্ণ হবে। এর ফলে আমাদের সামনে আছে অপার সম্ভাবনা। আর সম্ভাবনার সাথে আছে চ্যালেজ্ঞ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে তোমাদের।

অনুষ্ঠানে জিপিএ ৪ এর মধ্যে ৪ অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস্ মেরিট লিস্ট অফ এক্রসেলেন্স, জিপিএ ৩.৮৫-৩.৯৯ অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস্ মেরিটলিস্ট অফ অনার এবং জিপিএ ৩.৬০-৩.৮৪ অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস্ মেরিটলিস্ট অফ একাডেমিক রিকগনিশন এ স্থান পান।

এছাড়াও সেরা গবেষণা গ্রন্থ রচনার জন্য ডিনস্ মেরিট অ্যাওয়ার্ড ফর টিচার্স পান ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সেরা গবেষণা প্রবন্ধ রচনা করার জন্য একই পুরস্কার লাভ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ আকসাদুল আলম।

Tags: ডিনস্ অ্যাওয়ার্ডঢাবি
Previous Post

বঙ্গবন্ধু হত্যার পরে প্রগতিশীল আন্দোলনে বেলাল চৌধুরীর বড় ভূমিকা ছিল: সংস্কৃতিমন্ত্রী

Next Post

জাতীয় ভর্তা প্রতিযোগিতায় নির্বাচিত সেরা পাঁচ

Next Post

জাতীয় ভর্তা প্রতিযোগিতায় নির্বাচিত সেরা পাঁচ

আব্দুল মজিদ

মজিদ-সাদমানে সেন্ট্রালের রানপাহাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT