চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল বাংলাদেশ ভিশনের সফল উদ্যোগ ‘নগদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 11, ডিসেম্বর 2021
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
নগদের লোগো, ডিজিটাল অর্থপ্রদান সেবা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন ঘোষণার সফল উদ্যোগ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

রাষ্ট্রীয় এই সেবা মোবাইল পেমেন্টের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে, যার ফলে অ্যাকাউন্ট খোলার ঝামেলা দূর হয়েছে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি তরান্বিত হয়েছে।

‘নগদ’ ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরুর পর থেকে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে আসছে, যার ফলে স্বল্প সময়ে সেবাটির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে। যার ফলে ‘নগদ’-এর এই জনপ্রিয়তা, যা ডিজিটাল বাংলাদেশে অর্থনৈতিক অন্তৰ্ভুক্তিতে একটি বিপ্লব নিয়ে এসেছে।

দেশের সাধারণ মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশর সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। আর সে লক্ষ্যেই সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতা বিতরণে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই সেবাটি। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে শিক্ষার্থীদের উপবৃত্তি এবং নাগরিকদের বিভিন্ন আর্থিক সহায়তা সফলভাবে বিতরণ করছে ‘নগদ’।

‘নগদ’ ২০২০-২১ অর্থবছরে প্রায় আট কোটি সরকারি আর্থিক সহায়তা দুই কোটি পঞ্চাশ লাখ সুবিধাভোগীদের মাঝে বিতরণ সম্পন্ন করেছে। এ ছাড়া ভাতার সঠিক বিতরণকল্পে শুরু থেকেই উন্নত সেবা ও প্রযুক্তি ব্যবহার করছে ‘নগদ’, যার ফলে অসাধু সুবিধাভোগীদের চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকে প্রায় ৩৮৫ কোটি টাকা ফেরত দেওয়ার প্রধানতম সঙ্গী হতে পেরেছে প্রতিষ্ঠানটি।

দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে প্রথমবারের মতো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে *১৬৭# ডায়াল করে পিন সেট করার মতো অভিনব পদ্ধতি উদ্ভাবন করে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘নগদ’। যার ফলে দ্রুত বেড়েছে ‘নগদ’-এর গ্রাহক সংখ্যা ও লেনদেন। বর্তমানে এই সেবাটিতে দৈনিক গড় লেনদেন হচ্ছে প্রায় ৭৫০ কোটি টাকা।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে ‘নগদ’-এর ইনোভেটিভ সেবাসমূহ গ্রাহকদের দৈনন্দিন জীবন পরিবর্তনেও ইতিবাচক ভূমিকা রাখছে। ‘নগদ’-এর উদ্ভাবনী সল্যুশন্সের ফলে দেশে অনেক উদ্যোক্তা হয়েছে সফল। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাও। দেশে এই উদ্যোক্তা তৈরিতে অবদান রাখছে ডাক বিভাগের এই সেবাটি। পাশাপাশি ‘নগদ’-এর অত্যাধুনিক ও সহজ সেবার মাধ্যমে উদ্যোক্তা এবং গ্রাহক পর্যায়েও দূর হয়েছে প্রযুক্তিগত জটিলতা।

বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ যাত্রার পর থেকেই উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে গ্রাহকদের কম খরচে সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ‘নগদ’-এর চলমান সকল সেবা প্রদানে অন্যান্য এমএফএস কোম্পানি থেকে এগিয়ে রয়েছে। তাই ‘নগদ’ ব্যবহারের ফলে গত এক বছরে গ্রাহকদের লাভ হয়েছে ১০০৭ কোটি টাকা। গ্রাহক তাদের ক্যাশ আউট, সেন্ড মানি, বিল পে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সেভিংস ও এক্সটা মুনাফা আয়ের ওপর গ্রাহকদের এই লাভ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বছর ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে ও সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সহযাত্রী হিসেবে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘ডাক বিভাগের সেবা হিসেবে নগদ শুরু থেকে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সহযোগী। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছি আমরা। যে কারণে নগদ-এর হাত ধরে দেশের সাড়ে ৫ কোটির বেশি মানুষ অর্থনীতির ধারায় অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া শিক্ষা খাতের উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু সরকারি অনুদান চলে যাচ্ছে উপকারভোগীর মোবাইল নম্বরে। এসবই ডিজিটাল বাংলাদেশের সুফল। সামনের দিনে এই অগ্রযাত্রা বেগবান হবে বলে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘দেশের অন্যতম সেরা এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইতিমধ্যে সফল একটি ব্যবসায়িক মডেল হিসেবে স্বীকৃত অর্জন করেছে। ‘নগদ’-এর প্রযুক্তিগত দক্ষতাই এই সফলতার অন্যতম কারণ।’

Tags: ডিজিটাল বাংলাদেশনগদ
Previous Post

আফগানিস্তানকে স্থগিত তহবিল দিতে রাজি দাতারা

Next Post

‘শান’ এর ট্রেলারে দুর্দান্ত সিয়াম, পাচ্ছেন তুমুল প্রশংসা

Next Post
অভিনেতা সিয়ামকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'শান’ এর ট্রেলারে দুর্দান্ত সিয়াম, পাচ্ছেন তুমুল প্রশংসা

কক্সবাজার বিমানবন্দরের প্রধান ভবনের ছবি, যেখানে লিফট ভেঙে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার বিমানবন্দরের লিফট ভেঙে ৪ যাত্রীকে উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT