চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল পদ্ধতিতে এসএমই লোন সুবিধা দেবে নগদ ও ডানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 15, মার্চ 2022
in অর্থনীতি
A A
নগদ ও ডানা এর যৌথ স্বাক্ষর অনুষ্ঠানে দুই ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পিছিয়ে পড়া মানুষদের এসএমই ডিজিটাল ঋণ প্রদানসহ গ্রাহকদের অন্যান্য আর্থিক সেবা প্রদান করবে ‘নগদ’ ও ডানা ফিনটেক।

এ লক্ষ্যে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে  ‘নগদ’ ও ডানা ফিনটেকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সে সময় ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী ইয়ার মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং সিওও জিয়া হাসান সিদ্দিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে সহজেই দেশের মাইক্রো ও এসএমই উদ্যোক্তা খাতে থাকা উদ্যোক্তারা ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন। বিশেষ করে এসএমই ডিজিটাল লোন, বাই নাউ পে লেটার (বিএনপিএল) ও আর্ন ওয়েজ প্রপোজিশনসহ এমন আরও অনেক সুবিধা, যা ‘নগদ’ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সেবাটি যেমন ‘নগদ’-এর পেমেন্ট ইকোসিসটেমকে প্রসারিত করবে, তেমনি ডানা ফাইন্যান্সের এমবেডেড ঋণ ব্যবস্থাকেও প্রসারিত করবে।

চুক্তি সম্পর্কে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘এ দেশে পিছিয়ে পড়া ব্যক্তি, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই চুক্তিটি একটি মাইলফলক। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ও ডানার ডিজিটাল ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে নগদ ব্যবহারকারীরা সহজেই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই সেবাটি পিছিয়ে পড়া ও এসএমই এন্টারপ্রাইজ খাতে অর্থ যোগানোর জন্য নতুন একটি দুয়ার উন্মোচন করবে, বিশেষ করে যারা লোন ও ক্রেডিট কার্ড সেবার বাইরে আছেন।’

Tags: ডানানগদ
Previous Post

‘আয় বেড়েছে বলে জনগণের সঙ্গে রসিকতা করছে সরকার’

Next Post

রাজের ‘মরণের পরে’ নাটকে গাইলেন সালমা

Next Post
দুজন ব্যক্তি সেলফি তুলছেন, একজন মহিলার পোশাক সুন্দর।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজের 'মরণের পরে' নাটকে গাইলেন সালমা

মৃতদেহের পাশে প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিপণের জন্য খুন: বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT