চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইন যেন নিরাপত্তাহীনতার কারণ না হয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
3:44 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2018
in সম্পাদকীয়
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

৫৭ ধারা নিয়ে সাধারণ মানুষসহ সকল পর্যায় থেকে সমালোচনার মুখে গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এই বিল পাস হওয়ার আগে সাংবাদিক এবং মানবাধিকারকর্মী সহ বিভিন্ন পর্যায় থেকে বিরোধিতা এসেছে। কিন্তু সরকার সেসব সমালোচনাকে পাত্তা না দিয়ে ৫৭ ধারার চেয়েও কঠোর এই বিল পাস করেছে। এর জেরে সর্বশেষ প্রতিবাদ এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তাদের প্রতিনিধি দল এবং নরওয়ে ও সুইজারল্যান্ডের মিশন থেকে। তারা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে যুক্ত বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তারা বলেছে: ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাক স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতাও অন্যায়ভাবে বাধাগ্রস্ত করে এবং বিচারিক পদ্ধতিগত নিশ্চয়তাকেও ক্ষুণ্ন করে। বর্তমান অবস্থায় আইনটি এই স্বাধীনতাগুলোর প্রয়োগকে যেমন দমন করতে পারে, তেমনি এই প্রয়োগকে অপরাধ হিসেবেও প্রমাণ করতে পারে।’

ইইউ এবং পশ্চিমা বিশ্বের উদ্বেগের আগেই ‘সম্পাদক পরিষদ’সহ সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী সংগঠন এই আইনের বিরোধিতা করে আসছে। এছাড়াও এইচআরডব্লিউ, আর্টিকেল-১৯, টিআইবি’র মতো সংগঠন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আইনের খসড়া নিয়ে সাংবাদিকরা আপত্তি জানিয়ে এলেও তা বিবেচনা না করায় সম্পাদক পরিষদ এই বিল পাসের বিরোধিতা করে কর্মসূচি দিতেও বাধ্য হয়েছে। তবে আশার খবর হচ্ছে- সম্পাদক পরিষদের কর্মসূচির আগে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা এখনও মনে করি, এই আইন পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার আগে আলোচনার সুযোগ রয়েছে।

আইনটি পাস হওয়ার আগে থেকেই আমরা বলে আসছি, নতুন এই আইনে জনগণের মতপ্রকাশের অধিকার আরও বেশি খর্ব হবে। এমনকি এই আইনের ফলে গণমাধ্যমকর্মীদের কাজের সুযোগ সংকুচিত হয়ে যাবে। এক্ষেত্রে প্রায় শত বছর আগের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’র কারণে অনুসন্ধানী সাংবাদিকতার পথ বন্ধ হয়ে যাবে।

নির্বাচনের আগে সম্পাদক পরিষদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ জনগণের মতামত অগ্রাহ্য করে এই কানুন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে বলে আমাদের শঙ্কা। আমরা জানি এবং বুঝি যে ডিজিটাল এ যুগে ডিজিটাল নিরাপত্তা রাষ্ট্রের জন্য এক প্রধান অগ্রাধিকার। সে লক্ষ্যে আইনেরও দরকার আছে। কিন্তু তা যেনো গণমানুষ এবং গণমাধ্যমের কণ্ঠরোধ না করে সেজন্য সরকারকে আইনটি সংশোধনের জন্য আমরা আহ্বান জানাই।

Tags: ৫৭ ধারাডিজিটাল নিরাপত্তা আইনসম্পাদকীয়
Previous Post

আরও ১০ নতুন ডিসি

Next Post

‘আন্তর্জাতিক মহলের বিশ্বাস শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন’

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-আন্তর্জাতিক মহল

‘আন্তর্জাতিক মহলের বিশ্বাস শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন’

আফগান লিগে সেরাটাই দিতে চান তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT