চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিগ্রি ছাড়াই ডাক্তার, অপারেশনের সময় রোগীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 25, জুলাই 2019
in জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বিরামপুরে ‘আনাসা’ নামক একটি প্রাইভেট হাসপাতালে অপারেশনের সময় ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট হাসপাতালের এক কথিত চিকিৎসককে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। এছাড়া উপজেলা প্রশাসন ওই হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়ে সিলগালা করেছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামন জানান, উপজেলা বিসকিনি গ্রামের আবু তালেব এর স্ত্রী রেশমা খাতুন বিজলীকে জরায়ুতে সমস্যার কারণে বুধবার সকালে আনাসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়।

জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন সংক্রান্ত বিষয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হঠাৎ করে বিকেলে অপারেশনের কথা বলে। এসময় কথিত ডাক্তার মোছাঃ ফারজানা ইয়াসমিন জলি নিজেই জরায়ু অপারেশন করার কথা বলে রোগীকে অপারেশন থিয়েটরে নিয়ে যায়। সেখানে কথিত ডাক্তার ফারহানা ইয়াসমিন জলি অপারেশন করার সময় রোগীর মৃত্যু ঘটে।

‘রোগীর লোকজন কোনো কিছু বুঝে উঠার আগেই তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ রেশমার লাশ বের করে দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্লিনিক ঘেরাও করে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষে বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ও থানা অফিসার ইনর্চাজ মনিরুজ্জামান ঘটনা স্থলে আসেন।

সেখানে অন্যান্য ডাক্তার ও নার্সদের না পেয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসপাতালটি বন্ধ ঘোষণা করেন। এবং সিলগালা করে দেন।

অন্যদিকে নিহত রেশমার পরিবারের লোকজন ঘটনা জানতে পেরে ছুটে আসে এবং লাশ পুলিশের নিকট হস্তান্তর করে।

রাতেই রেশমার চাচা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বাদী হয়ে ডাক্তার ফারজানা ইয়াসমিন জলি, ডাক্তার খন্দকার মশিহুর রহমান, সামিউন নেছা আদুরী, ও মোরশেদ হোসেনসহ অজ্ঞাত ৩ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ হাসপাতালের কোয়ার্টার থেকে বৃহস্পতিবার সকালে কথিত ডাক্তার ফারজানা ইয়াসমিন জলিকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানিয়েছে, কথিত ডাক্তার ফারজানা ইয়াসমিন জলির কোনো চিকিৎসকের ডিগ্রি’র কাগজপত্র পাওয়া যায়নি। তিনি নার্স থেকে ডাক্তার সেজেছেন।

Previous Post

তথ্যচিত্রে রাজনের ‘আর্তনাদ’

Next Post

দরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ, ‘অতিকথন’ নয়

Next Post
ডেঙ্গু জ্বর-মশা

দরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ, 'অতিকথন' নয়

৪০তম বিসিএসের ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT