চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিক্যাব সভাপতি মন্টি, সাধারণ সম্পাদক পান্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

দৈনিক ভোরের কাগজের আঙ্গুর নাহার মন্টি এবং চ্যানেল আইয়ের পান্থ রহমান আগামী বছরের (২০১৬) জন্য ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার বার্ষিক সাধারণ সভার পর রাজধানীর হেরিটেজ রেষ্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের জন্য ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট নির্বাচিত নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে সালাম জুবায়ের (দৈনিক সংবাদ), যুগ্ম সম্পাদক পদে ঝুমুর বারী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ পদে একএম মঈনউদ্দিন (ইউএনবি) ও দপ্তর সম্পাদক পদে মাহফুজুর রহমান মিশু (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন ইশরাত জাহান ঊর্মি (এটিএন নিউজ), রবিউল হক (মানবকণ্ঠ), মিজানুর রহমান (দৈনিক মানব জমিন), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ ২৪.কম) এবং তাসনিম মিশু ( দৈনিক বণিক বার্তা)।

এর আগে ডিক্যাবের বিদায়ী কমিটির সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৫ সালের সাধারণ সম্পাদক বশীর আহমেদ ও কোষাধ্যক্ষ রবিউল হক বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক ব্যুারো প্রধান ফরিদ হোসেন এবং অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক এম শফিকুল করিম ও নিজামুদ্দিন আহমেদ।

Tags: ডিকাব
Previous Post

ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

Next Post

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত

Next Post

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত

টাঙ্গাইলে বিএনপির ভোট বর্জন, আ. লীগের বিদ্রোহী প্রার্থী আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT