চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিএমপির অনুরোধে’ একদিন পর সমাবেশ করবে বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A

বিএনপির পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা থাকলেও একদিন পিছিয়ে রোববার সমাবেশ করার জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারলে অনুমতিতে আপত্তি নেই তাদের।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করেন। এসময় ডিএমপি কমিশনার একদিন পিছিয়ে রোববার সমাবেশ করতে তাদের পরামর্শ দেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন: বৃহস্পতিবার দুপুরে আমি এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করি। তিনি আমাদের ৩০ তারিখে জনসভা করার পরামর্শ দিয়ে একটি লিখিত আবেদন দিতে বলেন। সেই মোতাবেক আমরা লিখিত আবেদন জমা দিয়েছি।

লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি সমাবেশে অনুমতি পাবে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: বিএনপি যদি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে তাহলে আমাদের অনুমতিতে আপত্তি নেই। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নির্বাচনকালীন সরকার, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কয়েকটি ইস্যুতে রাজধানীতে ২৭ সেপ্টেম্বর জনসভা করার ঘোষণা দিলেও তা পরিবর্তন করে ২৯ তারিখ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিএনপি।

তবে বিএনপির সমাবেশের পরিবর্তিত তারিখ নির্ধারণের আগে সোমবারেই ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে সমাবেশের আহ্বান করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

Tags: আওয়ামী লীগবিএনপিলিড নিউজসমাবেশ
Previous Post

নগর দারিদ্র্য কমিয়ে আনতে প্রয়োজন সঠিক কৌশল

Next Post

বাংলাদেশের ঋণখেলাপীরা নির্লজ্জ: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী

বাংলাদেশের ঋণখেলাপীরা নির্লজ্জ: অর্থমন্ত্রী

এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT