চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তার শহীদুল্লাহ’র চিকিৎসা সনদ বাতিলের দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 26, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়াকে অপমান এবং মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় ডাক্তার শহীদুল্লাহ্’র চিকিৎসা সনদ বাতিল এবং তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

মঙ্গলবার আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল-আমিন মৃদুল বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, যাদের রক্ত ও ত্যাগে বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি, জাতির সেই শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করে ওই ডাক্তার চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলে কুলাঙ্গার শহীদুল্লাহ মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে।

তারা বলেন, অবিলম্বে স্বাধীনতা বিরোধী শক্তির দোসর চিকিৎসক শহীদুল্লাহ’র চিকিৎসা সনদ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার এতো বড় সাহস কিভাবে হলো।

গত ২৩ নভেম্বর টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলে তাকে অপমান করে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শহীদুল্লাহ কায়সার।

Tags: মুক্তিযোদ্ধা সনদ
Previous Post

শীর্ষ ধনী হতে পারেন আর্নল্ট

Next Post

পটিয়ার চার গ্রামে সুপেয় পানি সরবরাহে হাইকোর্টের নির্দেশ

Next Post
করোনা

পটিয়ার চার গ্রামে সুপেয় পানি সরবরাহে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশে আসতে ম্যানইউ’র দাবি ২৮ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT