চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তাররা বুঝতেই পারেননি ছেলেটির ক্যান্সার হয়েছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 31, আগস্ট 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিয়েছে সাত বছরের ফুটফুটে শিশু শাফির প্রাণ। ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার বাবা-মায়ের বুক খালি করে পরপারে চলে গেছে শাফি।

বাংলাদেশ ও ভারতে চিকিৎসা হয়েছে শাফির। কিন্তু ভারতে গিয়ে শাফির ক্যান্সারের বিষয়টি জানান চিকিৎসকরা। অথচ বাংলাদেশের ডাক্তাররা বুঝতেই পারেননি শাফির ক্যান্সার হয়েছিল।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে গালের নিচে ও গলার উপরের অংশে ফুলে যায় শিশুটির। ভালো ডাক্তার দেখান তার সচেতন বাবা।

ডাক্তার জানান, এটা মামস। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর সেটা সেরেও যায়।

গত ফেব্রুয়ারি-মার্চে শাফির একই জায়গা আবার ফুলে যায়। ঢাকার একটি অভিজাত হাসপাতালে আরো বড় একজন ডাক্তার দেখানো হয়।

তিনিও জানান, এটা মামস। মামসের ঔষধ চলতে থাকে।

এরমধ্যে শাফির মাথায় একটি টিউমার জন্ম নিয়ে অল্প সময়ের মধ্যে তা বেশ বড় হয়ে যায়। একটা চোখও ফুলে ওঠে। অভিজাত হাসপাতালের ডাক্তার একজন নিউরোলজিস্টকে দেখাতে বলেন।

নিউরোলজিস্ট পরীক্ষা-নিরীক্ষা করে জানান, নিউরোলজির কোন সমস্যা নেই। মাথার টিউমারটি চামড়া থেকে উঠেছে, ব্রেইনে এর কোন প্রভাব নেই।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ১১ আগস্ট শাফিকে ভারতের ব্যাঙ্গালোরে নিউরোলজির স্পেশালাইড একটি হাসপাতালে নেয়া হয়।

সেখানে ডাক্তার দেখে শাফির বাবাকে জানান, তারা ভুল জায়গায় এসেছে। শাফিকে দ্রুত পার্শ্ববর্তী ক্যান্সার হাসপাতালে নিতে বলা হয়।

ক্যান্সার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হয়, শাফির ‘অ্যাক্যুইট লিউকেমিয়া’ একেবারে শেষ পর্যায়ে। এই অবস্থায় কোন রোগীর আর উন্নত চিকিৎসার চেষ্টা করা হয় না। পৃথিবীর কোন হাসপাতালেরই এখন আর কিছু করার নেই।

ব্যাঙ্গালোর ক্যান্সার হাসপাতালের ডাক্তাররা খুব অবাক হয়ে জানতে চেয়েছিলেন, শাফির এই অবস্থা জেনেও বাংলাদেশের ডাক্তারা কেন তাকে ব্যাঙ্গালোর নিউরোলজির স্পেশালাইড হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন (!)

অথচ বাংলাদেশের ডাক্তাররা জানতেই পারেনি যে শাফির শরীরে এই মরণব্যাধি বাসা বেঁধেছে। শাফির যে লিউকেমিয়া হয়েছে সেটা বাংলাদেশে ধরাই পড়েনি।

Tags: ক্যান্সারশাফি
Previous Post

৮৫ তে পা, মুস্তাফা মনোয়ারকে নিয়ে বিশেষ ‘তারকা কথন’

Next Post

১০ জনের সাউদাম্পটনকেও হারাতে পারল না ম্যানইউ

Next Post

১০ জনের সাউদাম্পটনকেও হারাতে পারল না ম্যানইউ

সবসময়-ই বেস্টসেলারের শীর্ষে হুমায়ূন আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT