চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারদের কাজে ফিরতে মমতার চার ঘণ্টার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 13, জুন 2019
in আন্তর্জাতিক
A A
মমতা ব্যানার্জি-পশ্চিমবঙ্গ-ডাক্তারদের কাজে ফিরতে

লাঞ্ছনার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে তিন দিন ধরে ধর্মঘটে থাকা চিকিৎসকদের কাজে ফিরতে চার ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মমতা কলকাতার সরকারি এসএসকেএম হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারদের অভিযোগ শোনেন। তারপর তাদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু জবাবে চিকিৎসকরা ‘আমরা ন্যায়বিচার চাই’ বলে মমতার সামনেই উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন।

তখনই মুখ্যমন্ত্রী তাদেরকে আন্দোলন ছেড়ে ফিরে যাওয়ার জন্য চার ঘণ্টা সময় বেঁধে দেন। হুঁশিয়ার করে বলেন, যে চিকিৎসকরা এই সময়ের মধ্যে কাজে ফিরবেন না তাদেরকে হোস্টেল ছেড়ে দিতে হবে।

ক্ষোভ প্রকাশ করে মমতা ব্যানার্জি বলেন, ‘তারা বহিরাগত হয়ে যাবে। তখন সরকার তাদেরকে কোনো রকম সমর্থন দেবে না। ধর্মঘটে যাওয়া চিকিৎসকদের প্রতি আমি নিন্দা জানাই। দায়িত্ব পালন করতে গিয়ে কত পুলিশ সদস্য প্রাণ হারায়। কিন্তু তাই বলে তো পুলিশ ধর্মঘট ডাকে না।’

রাজ্যের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে (এনআরএস) সোমবার রাতে জুনিয়র চিকিৎসককে মারধরের প্রতিবাদে সরকারি-বেসরকারি সব হাসপাতালের আউটডোরে ধর্মঘটের ডাক দেয় চিকিৎসকদের সংগঠন।

আন্দোলনরত ডাক্তারদের অভিযোগ, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে দাবি করে রোগীর আত্মীয়রা কর্তব্যরত ইন্টার্ন ডাক্তারকে মারধর করে।

ওই ডাক্তার বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা গুরুতর।পশ্চিমবঙ্গ-চিকিৎসক-হাসপাতালে-ধর্মঘট-মমতা ব্যানার্জি-পশ্চিমবঙ্গ-ডাক্তারদের কাজে ফিরতে

এ ঘটনার পরপরই এনআরএসের জুনিয়র ডাক্তাররা নিরাপত্তা বাড়ানোর দাবিতে দায়িত্ব পালন বন্ধ করে দেন। একইসঙ্গে তারা অভিযোগ করেন, তাদের সহকর্মী হামলার শিকার হওয়ার সময় পুলিশ আশপাশে থাকলেও নিস্ক্রিয় ভূমিকায় ছিল।

তারপর থেকেই এনআরএসের জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাত্মতা জানিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তাররা ধর্মঘট পালন শুরু করেন। এক পর্যায়ে সিনিয়র চিকিৎসকরাও তাদের সঙ্গে যোগ দেন।

তিন দিন ধরে চলা ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

Tags: চিকিৎসক ধর্মঘটপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ-চিকিৎসক ধর্মঘটভারত
Previous Post

মাল্টা বাগানে আখ চাষে কৃষকের সাফল্য

Next Post

সিনেমার চেয়েও বেশি কিছু

Next Post

সিনেমার চেয়েও বেশি কিছু

সমৃদ্ধ আগামীর পথযাত্রার ‘স্মার্ট’ বাজেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT