চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: বাম ছাত্র সংগঠনগুলোর ৬ দফা দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান, একাডমিক ভবনে ভোটকেন্দ্র এবং হলে হলে গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধসহ ৬ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্য কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বাম ছাত্রসংগঠনের দুই জোট ‘প্রগতিশীল ছাত্র জোট’ এবং ‘সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য’।

সোমবার দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করে দুই জোটের নেতাকর্মীরা। মিছিলটি পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত করে সংগঠনগুলোর সহাবস্থান এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধ করতে হবে। সকল নির্যাতনের বিচার করতে হবে। প্রয়োজন ও মেধার ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিটের ব্যবস্থা করতে হবে। ডাকসু ও হল সংসদ ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। হলে অবস্থানরত ও সংযুক্ত সকল শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষায় ভোট কেন্দ্র একাডেমিক ভবনসমূহে স্থাপন করতে হবে। শ্রেণীকক্ষে প্রচারণা, নির্বাচনী সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের বাধাসহ আচরণবিধির অগণতান্ত্রিক বিধানসমুহ বাতিল করতে হবে।

এর আগে রোববার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সুষ্ঠু নির্বাচন করতে হলে সবার আগে ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করা দরকার। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের ৬ দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল দাবি উপেক্ষা করছেন।

Tags: ডাকসুহল সংসদ নির্বাচন
Previous Post

আবার উত্তাল কাশ্মীর

Next Post

দেশি খেলোয়াড় কিনতেই ব্যয় ছাড়াল ২ কোটি

Next Post
সোমবার ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে

দেশি খেলোয়াড় কিনতেই ব্যয় ছাড়াল ২ কোটি

প্রথমবার একসঙ্গে গাইলেন ইমরান-সিঁথি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT