চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল-সমাবেশ

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
6:38 অপরাহ্ন 07, মার্চ 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এক মিছিল বের করে ছাত্রদল।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে কলাভবন প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। মিছিল চলাকালে ‘জিয়া’, ‘খালেদা’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া’, ‘কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলায়’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের প্যানেলের জন্য ভোট চেয়ে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। সমাবেশ শেষে অপরাজেয় বাংলা থেকে কার্জন হলের দিকে মিছিল নিয়ে যায় ছাত্রদল।

সমাবেশে রাজিব আহসান বলেন, ‘আমরা বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা তাদের বিবেকের জাগ্রত রায় মোস্তাফিজ-অনিক-সোহেল প্যানেলের পক্ষে দেবেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবে ডাকসু।’

আকরামুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য ছাত্রদলের সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী ১১ মার্চের ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের রায়ের মাধ্যমে ছাত্রদলকে বিজয়ী করবে বলে প্রত্যাশা করি।’

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৪ (গ) বলা আছে, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার/প্রার্থী ব্যতীত অন্য কেউ কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবেন না।’

এবিষয়ে জানতে চাইলে রাজিব আহসান বলেন, ‘আমরা প্রচারণা করছি না। সব সংগঠনের প্রেসিডেন্ট-সেক্রেটারি কিন্তু ভোটার না। তাই বলে কি তারা ক্যাম্পাসে আসেন না। আমাদের ক্যাম্পাসে প্রবেশ করার অধিকার আছে। আমাদের প্যানেলের সাথে ক্যাম্পাসে এসেছি। আমরা প্রচারণায় অংশ নিচ্ছি না। আমরা তো লিফলেট বিতরণ করছি না।’

এ বিষয়ে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একে এম গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তাদের এ কাজটি আচরণবিধি সমর্থিত নয়। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো। তবে সকলের কাছে আমাদের চাওয়া আপনারা আচরণবিধিটি ভালমত পড়ুন। কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করবেন না।’

Tags: আচরণবিধি লঙ্ঘনজাতীয়তাবাদী ছাত্রদলডাকসু নির্বাচন
Previous Post

ঐতিহাসিক ৭ মার্চ নিয়ে দেওয়ান লালনের ৩ কবিতা

Next Post

নারীর প্রতি বৈষম্য ও অবমাননা বন্ধ হবে কবে?

Next Post

নারীর প্রতি বৈষম্য ও অবমাননা বন্ধ হবে কবে?

সুলতান-আতিকের শপথ নিয়ে যতো কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT