চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী আলীমের ইশতেহার ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 06, মার্চ 2019
in শিক্ষা
A A

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমফিলের শিক্ষার্থী মো. আব্দুল আলীম ইশতেহার ঘোষণা করেছেন। তিনি ৯ নম্বর ব্যালট নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন। এসময় সেখানে সাংবাদিকতা বিভাগের কিছু শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।

তার ১৪ দফা ইশতেহার হলো- ১. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী মর্যাদাভিত্তিক সম্পর্ক নিশ্চিত করতে প্রচলিত ‘টপ টু বোটম’ লিডারশীপ স্টাইল বাতিল করে ‘রাউন্ড টেবিল লিডারশীপ’ চালু করা ২. যেকোনো বড় ইস্যুতে বিষয়ভিত্তিক ওপেন-এন্ডেড ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত গ্রহণ ও জরিপের ব্যবস্থা ৩. ক্যাম্পাসের সম্পর্কের মানদণ্ড হবে সমতাভিত্তিক, অ্যাকাডেমিক সিনিয়রিটি-জুনিয়রিটির ভিত্তিতে ৪. রাত ১২টার পর আবাসিক হলের করিডোরে কোনো স্লোগান বা কর্মসূচী চলবে না, ৫. গায়ে হাত তোলা বা মানসিক নির্যাতন বা হুমকি-ধামকির জন্য থাকবে কঠোর শাস্তির ব্যবস্থা, ৬. ছেলেদের মতো মেয়েদের হল তাদের প্রয়োজনীয় চলাফেরার জন্য ২৪ ঘন্টা খোলা থাকবে, ৭. ক্যাম্পাসের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি ডাকসুর বিশেষ পেট্রোল টিম থাকবে এবং অভিযোগ বক্স বা অনলাইন কমপ্লেইন ইনবক্স বসানো হবে, ৮. গেস্টরুম নামক অপসংস্কৃতি চিরতরে বন্ধ করে দেওয়া এবং সাংস্কৃতিক ও সামাজিক পরিধি বৃদ্ধির মাধ্যমে নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে, ৯. হলগুলোর ক্যান্টিন সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, ১০. প্রতিবছর প্রথম বর্ষে ভর্তি হওয়া অন্তত এক শতাংশ বা অন্তত ৫০ জন শিক্ষার্থীর অ্যাকাডেমিক ব্যয়ভার বহন করবে ডাকসু ও আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবীদের সম্মানিত করতে ডাকসু বৃত্তি চালু করা হবে, ১১. এমফিল-পিএইচডি শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণা বৃত্তি দেওয়া হবে, ১২. কেন্দ্রীয় ও হলের লাইব্রেরিগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে, থাকবে সিসি-ক্যামেরা ও নিরাপত্তা, ১৩. শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি উন্নত রাখতে করা হবে আধুনিক কাউন্সেলিং সেন্টার এবং ১৪. ডাকসুর উদ্যোগে প্রতিটি শিক্ষার্থীর পক্ষ থেকে (একজনের জন্য একটি করে) বছরে ৪০ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর ভোটগ্রহণ ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

Tags: আব্দুল আলীমডাকসু নির্বাচন
Previous Post

কথা বলতে দেয়ার চেয়ে বলতে না দেয়া বেশি আত্মঘাতী

Next Post

কুমিল্লার হত্যা মামলায় খালেদার ৬ মাসের জামিন

Next Post
খালেদা জিয়া-জামিন

কুমিল্লার হত্যা মামলায় খালেদার ৬ মাসের জামিন

যুবলীগ নেতা হত্যা: সাবেক এমপি রানার জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT