চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাকসু নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা দখলদারিত্বকে বৈধ করে নেবে’

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
5:26 অপরাহ্ন 31, জানুয়ারি 2019
in শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা (ছাত্রলীগ) ক্যাম্পাসে দখলদারিত্বকে বৈধ করে নেবে বলে মনে করছে প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভোটকেন্দ্র প্রশাসনিক ভবনে রাখার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

সংবাদ সম্মেলন থেকে ডাকসুর তফসিল ঘোষণার আগেই ডাকসু ও হল সংসদ ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার বিধান যুক্ত, ভোটকেন্দ্র হলে না রেখে নিকটস্থ একাডেমিক ভবনে করা ও হলে প্রয়োজনের ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করে প্রশাসনিক কর্তৃত্ব কায়েমের দাবি জানান জোটের নেতারা।

এসকল দাবিতে আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রজোট ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল কর্মসূচী করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল ছাত্রজোটের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার। লিখিত বক্তব্যে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে এ স্বায়ত্তশাসনের ধারণা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দলীয় বিবেচনায় উপাচার্য ও শিক্ষক নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের সায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করা হয়েছে। ফলে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত প্রশাসন দলের এজেন্ডা বাস্তবায়নেই তৎপর রয়েছেন। প্রশাসনের ছাত্র অধিকার পরিপন্থী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। শিক্ষার্থীরা তাদের অধিকার থেকেই বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ডাকসু নির্বাচনের জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো ক্যাম্পাসে ও হলে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ ও সহাবস্থান নিশ্চিত করা। কিন্তু এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক্ষেত্রে দৃশ্যমান কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। বরং প্রশাসন ক্ষমতাসীন ছাত্রলীগের সুরেই সুর মিলিয়েছেন। যা আমাদের হতাশ করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জিএম জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাদিকুল ইসলাম সোহেল প্রমুখ।

Tags: ছাত্র ইউনিয়নডাকসু নির্বাচনপ্রগতিশীল ছাত্রজোটসমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসেমি লিড
Previous Post

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগার যুবারা

Next Post

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী

Next Post

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রাণের মেলায় জীবনের জয়ধ্বনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT