চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু’র জিএস পদ থেকে রাব্বানীকে বহিষ্কারের দাবি প্রগতিশীল ছাত্র জোটের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে নৈতিক স্খলনের দায়ে ছাত্রলীগের সদ্য অপসারিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডাকসুর জিএস পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্র জোট।

একই সাথে ডাকসু নির্বাচনকে অবৈধ ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাব্বানীকে উদ্দ্যেশ্য ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, দুনীর্তির অভিযোগ মাথায় নিয়ে নিজ সংগঠন থেকে অব্যাহতি পাওয়া কোন ব্যক্তি ডাকসুর কোন পদে আর থাকতে পারেন না।

তাই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ডাকসুর অতীত ঐতিহ্য সমুন্নত রাখার জন্য অবিলম্বে এই ডাকসু অবৈধ ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।

ডাকসু নির্বাচনকে ‘জালিয়াতির নির্বাচন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ডাকসুর ভূমিকাকে অতীতের মতো আবার সামনে নিয়ে আসার জন্য পুনরায় ডাকসু নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি।’

সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘দুর্নীতি’র বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকেও সমর্থন জানায় প্রগতিশীল ছাত্র জোট।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির প্রমুখ।

Tags: প্রগতিশীল ছাত্রজোট
Previous Post

আর্জেন্টিনায় ফিরে হেরে শুরু ম্যারাডোনার

Next Post

‘চ্যাম্পিয়নকে কখনোই বাতিল করা যায় না’

Next Post

‘চ্যাম্পিয়নকে কখনোই বাতিল করা যায় না’

মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিটের কথা বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT