চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসুতে ভোটগ্রহণ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভোটের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বহু প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা, উৎসবমুখর পরিবেশ এবং ছাত্রদের মধ্যে দৃশ্যমান আগ্রহ। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে লাইনে অপেক্ষা করছেন।

টিএসসি কেন্দ্রে ১২০টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে প্রথমবারের মতো ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তুরিন মেহেরিন।

তিনি বলেন, ” জীবনে এটিই আমার প্রথমবারের মতো ভোট দেওয়া। তাই সকাল ৮টার আগেই এসে লাইনে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে প্রথম ভোটের উচ্ছাস কাজ করছে। আমার ভোট হবে মুক্তচিন্তা ও স্বাধীনতার পক্ষে। ”

চলমান এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট গ্রহণ চলছে। ভোটারদের জন্য ব্যবহৃত হচ্ছে ৬ পৃষ্ঠার ওএমআর ব্যালট, যার ৫ পৃষ্ঠা কেন্দ্রীয় সংসদের এবং ১ পৃষ্ঠা হল সংসদের জন্য নির্ধারিত। প্রতিটি ভোটারকে দুটি আলাদা ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দিতে হচ্ছে।

কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জনসহ বিভিন্ন সম্পাদকীয় পদ ও সদস্য পদে আছেন আরও শতাধিক প্রার্থী। ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

নির্বাচনে অংশ নিচ্ছে নয়টি পূর্ণাঙ্গ প্যানেল ও অসংখ্য স্বতন্ত্র প্রার্থী। ছাত্রদল, বামপন্থি ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক ধারার প্যানেল এবার মাঠে রয়েছে। বেশ কিছু প্যানেল আংশিক মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রতিটি হলেই প্রচারণা শেষে এখন চূড়ান্ত পরীক্ষার সময়।

নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোতায়েন আছেন ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য, সাথে রয়েছে সোয়াট টিম, ডগ স্কোয়াড, ডিবি পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, আর ফলাফল সরাসরি দেখানোর জন্য রয়েছে এলইডি স্ক্রিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচন জাতির জন্য উদাহরণ হবে। নির্বাচনী প্রস্তুতির সব কাজ শেষ হয়েছে, এখন শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেন সেটাই মূল লক্ষ্য।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ডাকসু হবে মডেল নির্বাচন। ভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনের মাধ্যমে ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

তবে নির্বাচনের মধ্যে বিরূপ পরিস্থিতির ইঙ্গিতও পাওয়া গেছে। ছাত্রদল-সমর্থিত প্যানেলের একাধিক প্রার্থী অভিযোগ করেছেন, তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। তারা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ হিসেবে দেখছেন।

টিএসসি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: চ্যানেল আই অনলাইন

 

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। কেবল আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও জরুরি পরিষেবায় নিয়োজিত ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি আশাব্যঞ্জক। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রতিটি বুথে পোলিং কর্মকর্তা, সহকারী, পর্যবেক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।

এই ঐতিহাসিক ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন নজর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার দিকে— কে হচ্ছেন নতুন ভিপি, কোন প্যানেল পাচ্ছে নেতৃত্বের ভার, সেটাই জানাবে এই দিনের শেষ প্রহর।

Tags: ডাকসু নির্বাচন ২০২৫
Previous Post

কেমন হচ্ছে ডাকসু নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা?

Next Post

ডাকসু নিয়ে কেন এত আলোচনা?

Next Post
ডাকসু নির্বাচন-শপথ

ডাকসু নিয়ে কেন এত আলোচনা?

বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের মাঝে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করছে: জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT